একদিন তুমি
একদিন তুমি বুঝিবে ঠিকই কান্না আসবে চোখ ফুরে
বলিবে তুমি খোদাকে তখন দাও সুযোগ আরেকবার যেতে ফিরে;
বলিবেন খোদা সময় কি তোমাকে দেয় নি আমি তখন
স্বাধীন ছিলে, মুক্ত ছিলে বাধা দিতো না কেউ যখন।
আজিকে তুমি বুঝে নাও সবি যা বলেছিলে সব মিছে
এই তো অনল প্রাপ্য তোমার যা তুমি চেয়েছিলে;
সময় থাকিতে বলনি কখনো আয় খোদা দয়াময়
ক্ষমা কর মোরে যাব না তব ফিরে ঐ পথে ধরালয়।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




