somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামি বই মেলা (আজকের ভ্রমণের উপর ভিত্তি করে লেখা)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি রমজানেই বাইতুল মোকাররম এর সামনে ইসলামি বই মেলা হয়। আমি চেষ্টা করি বইমেলা তে যেতে। অনেক রকম বই একসাথে এক জায়গায় পাই। যাচাই করে কিনতে পারি। আজকে গিয়েছিলাম বই মেলাতে, কিন্তু যেয়ে যা অভিজ্ঞতা অর্জিত হলো তা আমার চোখে পানি এনে দিয়েছিল।


২.৫০ এ বাসে উঠি, ঝাড়া দুই ঘন্টা দশ মিনিট পর উত্তরা থেকে পল্টন পৌছালাম। আজকে মূলত ইসলামিক ফাউন্ডেশনের সহীহ মুসলিম শরীফ কেনার জন্য গিয়েছিলাম, তাই যেয়েই ইসলামিক ফাউন্ডেশনের স্টলে গেলাম, কিন্তু আমার কাঙ্খিত বই খুজে পেলাম না। কাউন্টারে জিজ্ঞেস করলাম, মুসলিম শরীফ নেই? উত্তরে বললো, না! দায়সারা গোছের একটা স্টল। শুধু ঘুরেফিরে একই বই দিয়ে স্টল ভরে রাখা হয়েছে। যাই হোক, কাঙ্খিত বই না পেয়ে মনটা একটু খারাপই হলো। অন্যান্য স্টলগুলো ঘুরে দেখা শুরু করলাম। একটা স্টল পেলাম যারা কোন একটা বিখ্যাত পীরের নামধারী, তারা বই ছাপিয়েছে- “পীর ধরার অকট্য দলীল”, যার অর্থ হলো পীর ধরতেই হবে, একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে গেল, হায়রে এমনিতেই আমাদের দেশে মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান চর্চা কম করে তার উপর যদি এই বইগুলো পড়ে তাহলে তো ভুল আইডিয়া পাবে; সে পাবে, অন্য একজনকে বলবে, বন্ধুকে বলবে, তার সন্তানকে শেখাবে........ আর এইভাবে কিছু লোক ভুল ধারণার অধিকারী হবে।

সবগুলো স্টল দেখা হলো, একস্টলে দেখলাম অনেকগুলো ইসলামী ফাউন্ডেশনের বই, তাকে জিজ্ঞেস করলাম, মুসলিম শরীফ নাই? সে বললো, নাহ! ছাপা নাই। ও, আচ্ছা।
প্রসঙ্গত বলে রাখি ইসলামি ফাউন্ডেশনে রমাদান মাস উপলক্ষে ৩৫% কমিশন দেওয়া হয়ে থাকে।

একটা স্টল থেকে ডাকলো, কি ভাই কি বই খুজেন?
আমি বল্লাম, যা খুজছি তা তো নাই।
সে আবার জিজ্ঞেস করলো কি খুজেন, আমাকে বলেন।
আমি বল্লাম, ইসলামিক ফাউন্ডেশনের মুসলিম শরীফ কিনতে চেয়েছিলাম কিন্তু নাই।
সে বললো, আমি আপনাকে বলে দিতে পারি কোথায় পাবেন।
আমি খুশি হলাম, যাক শেষ পর্যন্ত পাওয়া গেল। সে আমাকে স্টল নাম্বার বলে দিলো। আমি গেলাম ঐ স্টলে।
বল্লাম, ভাই ইসলামিক ফাউন্ডেশনের মুসলিম শরীফ আছে?
সে বললো আছে?
প্রথম খন্ডটা দিন তো দেখি একটু।
মূল্য লেখা ১৭৪ টাকা।
যেহেতু ইসলামিক ফাউন্ডেশন বই এর কমিশন আছে তাই জিজ্ঞেস করলাম, কত?
২০০ টাকা!! (উজ্জ্বল মুখে বললো)
২০০ টাকা!!!!! এত দাম কেন?
মার্কেটে নাই, তাই।

যাদের বই তাদের স্টলে পাওয়া যায় না, পাওয়া যায় অন্যদের স্টলে তাও আবার অনেক দাম! আমি অবাক হলাম, চোখে পানি চলে এল। রমাদান মাস, মহান আল্লাহ বলেছেন-
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীগণের অনুসারীদের উপর ফরয করা হয়েছিল। ইহা হতে আশা করা যায় যে, তোমাদের মধ্যে ‘তাকওয়া’র গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে।” (সূরা বাকারা ঃ ১৮৩)
বিশ্বাসীরা রোযা রাখবে শুধু এজন্যই নয় যে তারা সকল উপভোগ্য(যেমন: ইন্দ্রিয় তৃপ্তি), অনুমোদনযোগ্য ও ভাল (যেমন:হালাল খাবার খাওয়া) কাজ থেকে নিজেদের বিরত রাখবে। যদিও রোযা রাখার ক্ষেত্রে এই কারণগুলো অত্যাবশ্যকীয়। কিন্তু এই বিষয়গুলো থেকে বিরত থাকা রোযা রাখার মূল বা প্রধান উদ্দেশ্য নয়। এর জন্যই মহান আল্লাহ যে কথাটি দিয়ে আয়াতটি শেষ করেছেন তা হল,

“ইহা হতে আশা করা যায় যে, তোমাদের মধ্যে ‘তাকওয়া’র গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে।”
এই কথাটির অর্থ হল: রোযার প্রধান উদ্দেশ্য হল এই যে, এটা মুসলমানদের মধ্যে মহান আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করবে। এই আনুগত্যশীলতা এতটাই বৃদ্ধি পাবে যে তা পূর্বের চেয়ে বেশী হবে অর্থাৎ রমাদান মাসের পূর্বে মহান আল্লাহকে সে যতটুকু আনুগত্য করতো এখন সে তার চেয়েও আরো বেশী আনুগত্য করবে।

এরা কি শুধুই বই বিক্রি করে? বইগুলো কি একটু পড়েও দেখে না? কেন এমন হলো? নৈতিক অধপতন কেন? রোযা ফরজ করা হয়েছে যাতে করে বান্দাহর মনে আল্লাহর ভয় জাগ্রত হয়, কিন্তু এরা কিছু বৈষয়িক লাভের জন্য সংকট সৃষ্টি করে বই বেশী দামে বিক্রি করছে! দাম হিসেবে তারা যা চাচ্ছে তা মিথ্যা। সঠিক দাম নয়।

রাসূল (স) বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এসম্পর্কীয় কাজ পরিত্যাগ করতে পারল না, তার খাদ্য ও পানীয় থেকে বিরত থাকায় আল্লাহর নিকট কোন প্রয়োজন নেই”। (সহীহ বুখারী, সাওম অধ্যায়)
এর ব্যাখ্যা হচ্ছে: রোযার সময় শুধু খাদ্য ও পানি গ্রহন করা থেকে বিরত থাকা রোযা রাখার প্রধান উদ্দেশ্য নয়। এটা মহান আল্লাহর ইচ্ছা বা উদ্দেশ্যও নয় যে তিনি রোযাকে শুধু এজন্যই ফরয বা অত্যাবশ্যকীয় করেছেন। বরং আমরা মহান আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন অর্থাৎ যে কাজগুলো করলে মহান আল্লাহর আদেশের অমান্য হতে হয় এবং তিনি অসুন্তুষ্ট হন সে কাজগুলো থেকেও আমরা বিরত থাকব আর এজন্যই বলা হয়েছে যে মিথ্যা বলা এবং এসম্পর্কীয় যাবতীয় কাজ।

আজকে আমাদের এই দূর্ভাগ্যজনক অবস্থার একটাই কারণ, আর তাহলো, কুরআন ও রাসূল (স) এর সুন্নাহ(হাদীস) থেকে দূরে সরে যাওয়া। আজ আমরা পথভ্রষ্ট হয়ে গেছি।
রাসূল (স) বিদায় হজ্জ্বের ভাষণে বলেছেন, “আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম ১. কিতাবুল্লাহি (আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন) এবং ২. আমার সুন্নাহ বা কর্মনীতি(হাদীস) ; যতদিন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না।”
এখানে আকড়ে ধরে থাকার ব্যাখ্যা হলো, আমরা কুরআন এবং রাসূল (স) এর সুন্নাহ অধ্যায়ন করব এবং যা পড়লাম তা নিজের জীবনে আমল করব এবং অন্যদেরকেও জানিয়ে দিব।

রাসূল (স) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যকে পৌছে দাও"।

তাই আসুন পবিত্র রমাদান মাসের এখনো কিছুদিন বাকি আছে, আমরা সময় নষ্ট না করে কুরআন সরল অর্থ সহ এবং সহীহ বুখারী ও মুসলিম চর্চা করি। আমাদের ইবাদতকে শুদ্ধ করি। ইসলামকে জানি। নিজে পরিশুদ্ধ হই এবং সেই সাথে অন্যকেই উৎসাহিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।











সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×