somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আসুন ঈদের খুশি সবার মাঝে বিলিয়ে দিই" (রিপোস্ট)

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
ঈদ মুবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই ঈদ আমাদের সকলের জীবনে নিয়ে আসুক মহান আল্লাহ তা'আলার সন্তুষ্টি।

চলুন যেনে নিই ঈদ-উল-ফিতরের রাসূল (স) এর সুন্নাহঃ

১. রাসূল (স) সাদকাত-উল-ফিতর আদায় করতেন এবং সকল স্বাধীন নারী-পুরুষদের সাদকাত-উল-ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই সাদকাত-উল-ফিতর ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে। ঈদের নামাজের পর দিলে তা সাদকাত-উল-ফিতর হিসেবে বিবেচিত হবে না, তবে সাধারণ দান হিসেবে বিবেচিত হবে।

ইবনে উমার (রা) থেকে বর্ণিত: রাসূল (স) সবাইকে ঈদ এর নামাজের আগেই সাদকাত-উল-ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন।
Bukhari :: Book 2 :: Volume 25 :: Hadith 585

আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত: রাসূল (স) এর সময়ে আমরা এক সা' পরিমাণ খাদ্য অথবা এক সা' পরিমাণ বার্লি অথবা এক সা' পরিমাণ শুকনো গ্রেপ ফল সাদকাত-উল-ফিতর হিসেবে দিতাম।
Bukhari :: Book 2 :: Volume 25 :: Hadith 584

ইবনে উমার (রা) থেকে বর্ণিত: আল্লাহর নবী সাদকাত-উল-ফিতরকে অত্যাবশকীয় করে দিয়েছেন এবং সাদকাত-উল-ফিতর হিসেবে এক সা' বার্লি অথবা এক সা' খেজুর প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী-পরুষের এবং বৃদ্ধ ও সকল স্বাধীন পুরুষ ও দাসের অবশ্যই আদায় করতে হবে।
(এক সা' = সর্ব সাকুল্যে ৩ কেজি )

Bukhari :: Book 2 :: Volume 25 :: Hadith 588,
Muslim :: Book 5 : Hadith 2153

আবু সাঈদ খুদরী (রা) বলেন: অনেকেই ঈদের এক বা দুই দিন আগেই সাদকাত-উল-ফিতর আদায় করতেন।
Bukhari :: Book 2 :: Volume 25 :: Hadith 587

উপরোক্ত হাদীসগুলো আলোকে, সাদকাত-উল-ফিতর হিসেবে খাদ্য দ্রব্য দেওয়া ভালো, কারণ এটাই রাসূল (স) তাঁর জীবদ্দশায় করে গিয়েছেন এবং এটাই উনার সুন্নাহ। এটা সমাজের প্রচলিত খাদ্য হতে হবে যেমন: তিন কেজি (এক সা' হিসেবে) পরিমাণ চাল অথবা গম অথবা ডাল অথবা খেজুর মোট কথা সমাজের প্রচলিত খাদ্র হলেই চলবে।
সকল স্বাধীন প্রাপ্ত বয়স্ক নারী-পরুষের এই সাদকাত-উল-ফিতর আদায় করতে হয় কারণ এটাই রাসূল (স) করতে বলেছেন। অর্থাৎ যার যার সাদকাত-উল-ফিতর তার তার আদায় করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে সাদকাত-উল-ফিতর ঈদের নামাজের আগে আদায় করতে হয়, দুই একদিন আগেও দিলেও হয় যেহেতু রাসূল (স) এর সাহাবীরা দিয়েছেন।
সাদকাত-উল-ফিতর কাদের জন্য:
সাদকাত-উল-ফিতর যে এলাকায় দেওয়া হবে সে এলাকার গরীব মুসলমানদের দিতে হবে। আবু দাউদ কর্তৃক বর্ণিত, ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহর রাসূল (স) রমাদান মাসে গরীবদের খাওয়ানোর জন্য সাদকাত-উল-ফিতর দিতে বলেছেন।

২.তাকবীর দেওয়া: ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে তাকবীর দিতে হয় এবং এই তাকবীর দেওয়া ঈদের নামাজ শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় অর্থাৎ নামাজ শুরু হয়ে গেলে আর তাকবীর দিতে হবে না।

আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর,আল্লাহু আকবর,আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ (আল্লাহ সবচেয় বড়, আল্লাহ সবচেয় বড়, আল্লাহ সবচেয় বড়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আল্লাহ সবচেয় বড়,আল্লাহ সবচেয় বড়,আল্লাহ সবচেয় বড়, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য)
এই তাকবীর নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তবে পুরুষদের উচ্চ স্বরে পড়তে হয় এবং উচ্চ স্বরে পড়তে পড়তে ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতে হয় এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতে হয়।

৩. রাসূল (স) ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বিজোড় সংখ্যক খেজুর খেতেন। আমরা যদি এইভাবে খাই তাহলেও আমরা এই থেকে দুইটি জিনিস পাবো। এক হলো খেজুর খাওয়ার মজা, দুই হলো রাসূল (স) এর সুন্নাত পালন করার মজা।

আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত: আল্লাহর নবী কখনই খেজুর খাওয়া ব্যাতীত ঈদ-উল-ফিতরের নামাজ পড়তে যেতেন না। আনাস (রা) আরো বর্ণনা করেন: রাসূল (স) বিজোড় সংখ্যক খেজুর খেতেন।
Bukhari :: Book 2 :: Volume 15 :: Hadith 73

৪. রাসূল (স) নারী-পরুষ সকলকে ঈদ গাহে যাওয়ার নির্দেশ দিতেন।

উম্মে আতিয়া (রা) থেকে বর্ণিত: আল্লাহর নবী (স) আমাদের সকল নারীদের(বিবাহযোগ্য, বিবাহিত, বয়স্ক), মাসিকরত থাকা নারীরাকেও ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় ঈদগাহে যাওয়ার নির্দেশ দিতেন; মাসিকরত থাকা নারীরা নামায না পড়ে ঈদ জামাতের পিছনে দাড়িয়ে থাকত তবে দান করার কাজে তারাও অংশগ্রহন করতেন । আমি জিজ্ঞেস করলাম: আল্লাহর রাসূল (স), যদি আমাদের মধ্যে কারো জিলবাব(পর্দার জন্য মুখ ও শরীর ঢাকার কাপড় যেমন: বড় চাদড়) না থাকে? তিনি (স) বললেন: তাকে তার বোনের জিলবাব দ্বারা ঢেকে দাও।
Muslim :: Book 4 : Hadith 1934

উপরোক্ত হাদীস থেকে আমরা জানতে পারলাম নারীদেরও ঈদ গাহে যাওয়ার জন্য রাসূল (স) আদেশ দিয়েছেন। তবে এক্ষেত্রে তাকে অবশ্যই জিলবাব পড়ে যেতে হবে(পর্দার জন্য মুখ ও শরীর ঢাকার কাপড় যেমন: বড় চাদড়) ।

৫. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত: নামাজ পড়ে শেষ করা পড়া রাসূল (স) খুতবা দিতেন। এরপর তিনি মানুষদেরকে দান করার জন্য নির্দেশ দিতেন। তিনি (স) বলতেন: ''ওহে পুরুষেরা, দান কর''। এরপর তিনি নারীদের দিকে যেয়ে বলতেন: "ওহে নারীরা, দান কর"। (সংক্ষেপিত)
Bukhari :: Book 2 :: Volume 24 :: Hadith 541

উপরোক্ত হাদীস থেকে আমারা জানলাম, রাসূল (স) ঈদের দু'রাকাত নামাজের পড় খুতবা দিতেন তারপর মানুষদেরকে দান করার জন্য নির্দেশ দিতেন।

৬. ফজরের নামাজের পর ঈদের নামাজের আগে পরে কোন নামাজ নেই।

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত: রাসূল (স) ঈদ-উল-ফিতরের দিন দুই রাকাত নামাজ পড়তেন এবং এই নামাজের আগে পড়ে তিনি কোন নামাজ পড়তেন না।
Bukhari :: Book 2 :: Volume 15 :: Hadith 81

৭. দুই ঈদ ; ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহার দিন রোযা রাখা নিষেধ।

আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত: রাসূল (স) আমাদেরকে দুই ঈদ; ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহার দিন রোযা রাখতে নিষেধ করেছেন।
Muslim :: Book 6 : Hadith 2536


আসুন আমরা রাসূল (স) এর সুন্নাহ(কর্মনীতি) অনুযায়ী ঈদ উৎযাপন করি। সমাজের সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই। ঈদের দিনটি সবার আনন্দে ভরে উঠুক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×