somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ডুব’ আর ‘দেবী’র মধ্যে মিল কোথায়?

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিরোনামের উত্তর খোঁজার আগে অমিলের হিসাবটাই করে নেওয়া যাক। ‘ডুব’ আর ‘দেবী’র মধ্যে মোটাদাগে একটাই অমিল; পরিচালক ফারুকী তার ছবির ‘অভিযুক্ত গল্প’ অনুমোদনের তোয়াক্কা করেননি আর প্রযোজক-শিল্পী জয়া আহসান সব রকমের অনুমোদন নিয়েই মাঠে নেমেছেন।
এর বাইরে গল্প আর চরিত্রগুলো ছাড়া বাদবাকি পুরোটাই ক্রমশ মিলে যাচ্ছে দুটো সিনেমার মধ্যে। এটা নিশ্চিত কাকতাল।
তবে ‘ডুব’-এর আগুন না নিভতেই ‘দেবী’ এভাবে ভেসে উঠবে মিডিয়ার বুকে- সেটা অনেকেরই অনুমেয় ছিল না।
এবার মিলগুলো মেলানো যাক। বড় মিল, দুটো ছবির সঙ্গেই কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিতভাবে নন্দিত হুমায়ূন আহমেদ জড়িয়ে আছেন। এরমধ্যে বাংলা ট্রিবিউন অনুসন্ধানে বিভিন্ন সূত্রে অকাট্য প্রমাণ পাওয়া গেছে- ‘ডুব’-এ রয়েছে হুমায়ূন আহমেদের জীবনের একটি ছোট্ট গল্প অথবা ছায়া। হুমায়ূনপত্নী যেটাকে বলছেন ‘স্পর্শকাতর’, ‘অসম্পূর্ণ’ কিংবা ‘বিকৃত’ উপস্থাপন। এদিকে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদেরই জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। এ নিয়ে শাওন বেশ স্বাচ্ছন্দ্যও বটে।
বললেন, ‘‘শুধু অনুমতিই নয়- ছবিটির জন্য যে পাণ্ডুলিপি তৈরি হয়েছে- সেটিও আমার দেখার সুযোগ হয়েছে। এবং মনে হয়েছে সংশ্লিষ্টরা হুমায়ূন আহমেদের ‘দেবী’টাকেই পর্দায় তুলে আনার আপ্রাণ চেষ্টা করছেন। এমনটাই প্রত্যাশা করছি সবার কাছে।’’
দুই বর্ণের ‘ডুব’ আর ‘দেবী’ মধ্যকার অন্য মিলগুলো হলো, দুটোই বেশ ঢাক-ঢোল পিটিয়ে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানান দিয়েছে। বিশেষ করে ইরফান খান ইস্যুতে ‘ডুব’-এর ঢোলের বাড়িটা ছিল বেশ বড়সড়। অতঃপর একদিন মিডিয়া জানতে পারলো- ‘ডুব’ শুটিং শেষ হয়ে নাকি সম্পাদনার টেবিলেও উঠেছে! সম্ভবত দেশের প্রথম কোনও ছবি ছিল এটি, যেটি বিকট আওয়াজ দিয়ে শুটিং শুরু করেও শেষ পর্যন্ত তার ঠিকানা খুঁজে পায়নি কোনও মিডিয়া। হতে পারে এটি সিনেমার এক্সক্লুসিভ প্রচারণার আরেকটি কৌশল। এমনটা দূর দেশের সিনেমাতেও হয়।
যদিও অনেক পরে এসে ‘ডুব’ যখন গেল মাসে ছাড়পত্রের দরজায় কড়া নাড়লো- তখন ‘সাময়িক’ আটকে গেল ‘হুমায়ূনের জীবনী চুরি’র অভিযোগে!
সম্প্রতি সমালোচকরা বলছেন, ‘ডুব’ শুটিং নিয়ে মিডিয়ার কাছে ফারুকীর অমন লুকোচুরির কারণ- ছবির অভিযুক্ত গল্পটাকে বাঁচানোর কৌশল মাত্র। কারণ, ‘ঐ’ গল্পটা অল্প-বিস্তর বাংলার মানুষ জানেন। ফলে শুটিংয়ের আগেই যদি সর্ষের ভেতর থেকে ভূত বেরিয়ে পড়ে- তবে তো শুটিংটাই পণ্ড। তাই তিনি মিডিয়াকে আড়াল করে ‘ডুব’ দিয়েছেন শুটিংয়ে।
এদিকে, মিডিয়ায় জয়া আহসানের তিন দিন বয়সী ‘দেবী’র ঘটনা এ পর্যন্ত বেশ স্বচ্ছ। গল্প-অনুমোদন নিয়ে কোনও রাখ-ঢাক নেই। গেল ১৫ মার্চ সর্বোচ্চ সততা নিয়ে জয়া নিজেই সকল মিডিয়ায় ঘোষণা দিলেন ছবিটি নির্মাণ ও পাত্র-পাত্রীর বিষয়টি। তখন প্রশ্ন ছিল, ‘দেবী’ শুটিংয়ে নামছে কবে? জয়া জানালেন, ‘এ মাসের (মার্চ) শেষ সপ্তাহে। সব জানাবো।’
না, জানাননি। দুদিনের মাথায় শনিবার (১৮ মার্চ) সকাল থেকে জোর গুঞ্জন উঠেছে- শুটিংয়ে নেমে পড়েছেন ‘দেবী’ ও তার দল। ঢাকার কোনও এক অজ্ঞাতস্থানে চলছে শুটিং!
কিন্তু কোথায়? মার্চের শেষ সপ্তাহ বলে কেন মাঝপথে এমন লুকোচুরি!
না, জয়া আহসান আজ আর কোনও ফোন ধরছেন না। উত্তর দিচ্ছেন না ফেসবুক-মুঠোফোনের টেক্সট থেকে।
এখানেই হয়তো মিলে যায় ‘ডুব’-এর সঙ্গে ‌‘দেবী’র বড় মিলটি! হয়তো এটা কাকতাল কিংবা প্রচারণা কৌশল। তবুও জয়ার উত্তরটা জরুরি- কারণ চুন খেয়ে মুখ পুড়লে দই-এর প্রতি দ্বিধা তো জন্মাবেই।
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মাণাধীন ছবিটি পরিচালনা করছেন আয়নাবাজির চিত্রনাট্যকার অনম বিশ্বাস। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, তার স্বামী আনিসের চরিত্রে দেখা যাবে নির্মাতা অনিমেষ আইচকে। আরও দুটি চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া এবং ইরেশ যাকের। চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।
২০১৬-১৭ অর্থ বছরের সরকারি অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে। এর সহপ্রযোজক জয়ার প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।

প্রকাশ: বাংলা ট্রিবিউন। ১৮ মার্চ ২০১৭

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×