আমি ব্যাচেলর কোর্সের জন্য জার্মানিতে পড়তে যেতে চাই । বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী ই আছেন যারা ''জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে'' ভর্তি হয়ে ভিসা নিয়ে চলে যাচ্ছেন । কিন্তু আমার কথা হল, আমরা বাঙ্গালিরা আজকে ১২-১৪ বছর বাংলার পাশাপাশি ইংলিশ এ পড়াশুনা করেও আমরা আজকে ইংলিশ পারিনা অথবা পারলেও অনেক কষ্টে । তাহলে কিভাবে আমরা একটা অচেনা ভাষাতে পারস্পরিক ভাব বিনিময় করবো ? পরাশুনার কথা চিন্তা করলেই তো গায়ে জর এসে যায় । সাধারণত বাংলা ছাড়া ইংলিশ এ পাঠ্য বই থাকবে সেটা মোটামুটি ভাবে মানা যায় । তাই বলে ব্যাচেলর এর মত কঠিন পড়া জার্মান ভাষায় !!!!
এখন আপনাদের মধ্য থেকে আমি একটা পরামর্শ নিব । আমি জার্মানিতে যেতে চাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ । এই জন্য আমি আইইএলটিএস এ স্কোর ও তুলতে রাজি আছি । কিন্তু আমার জানার বিষয় হল বাংলাদেশ থেকে কি স্টুডেন্টরা ইংলিশ এ ঐখানে চাঞ্চ পায় ?
ঐখানে ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশি হিসেবে ভিসা পাবার সম্ভাবনা কতটুকু ?
ব্লগের কেউ যদি ঐখানের কোন ইউনিভার্সিটিতে পড়ে থাকেন অথবা না পড়লেও যদি কোন তথ্য এই ব্যাপারে জেনে থাকেন তাহলে আমাকে দয়াকরে সহায়তা করবেন ।
বি:দ্র:- আমি অনেক এজেন্সিতে গিয়েছি । সবাই তাদের ব্যবসার লাভের জন্য বলছে যে ইংলিশ এ যাওয়া যাবে কিন্তু আমার নির্দিষ্ট তথ্য দরকার । ঐখানে ইংলিশ এ পড়ছে এমন কোন স্টুডেন্ট ই দিতে পারবে যোগ্য উত্তর। জার্মান বিভিন্ন ওয়েবসাইট এ সব তথ্য দেয়া আছে আমি জানি কিন্তু বাংলাদেশিরা গিয়ে কোন ইউনিভার্সিটিতে আছে এবং কিভাবে আছে এই তথ্যগুলো তো আর ওয়েবসাইট এ থাকবেনা।
আপনাদের সাহায্যের অপেক্ষায় ।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



