আজকে Pond's এর একটা কোল্ড ক্রিম কিনতে গিয়েছিলাম দোকানে। দোকানদার আমাকে একই ব্র্যান্ডের, একই পরিমানের ২টি ক্রিম বের করে দেখাল।
১টির মোড়কে মুল্য লিখা ছিল Rs.75। এটা ছিল Made in India.
অন্যটিতে লিখা ছিল ১০০ টাকা। এটা Made in Bangladesh.
দুটোই Unilever এর পন্য।
আমি দুটোই হাতে নিয়ে কিছুক্ষন ঘুরিয়ে ফিরিয়ে দেখে দোকানিকে Indian টির মুল্য জিজ্ঞেস করলাম। সে বলল ১৬০ টাকা তবে আমি তার নিয়মিত ক্রেতা হিসেবে আমার জন্য ১৫০ টাকা। এর থেকে ১ টাকা কমেও সে আর দিতে পারবেনা!
আমার হিসাব মতে, আজকের রেট অনুযায়ী এই ক্রিমের নিট মুল্য ৯৫ টাকা। তাহলে সে কেন এত টাকা বেশি নিচ্ছে! এই প্রশ্ন তাকে করতেই সে আমাকে অনেক হাবিজাবি হিসাব দেখাতে লাগলো! আর তার একটাই কথা ''মামা, ইন্ডিয়ানটি নিয়ে যান, ওটার মান অনেক ভাল করেছে বলেই দাম একটু বেশি''।
যাইহোক, মুল্য নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। এক দেশের পন্য অন্য দেশে ব্যবহার করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী শুল্ক দিতে হয়, পরিবহন খরচ, শ্রমিকের মজুরি, দোকানের ভাড়া, ইত্যাদি বিধায় মুল্য বেশি।
আমার কৌতূহলের বিষয় হল পন্যের মান। দুটোতো একই কোম্পানিরই পন্য, দেশ অনুযায়ী দুটো পন্যের মুল্যও প্রায় একই। কিন্তু দোকানদারেরা কেন বলে বাহিরেরটি ভাল? আচ্ছা, এখানে কি বাহিরেরটি বিক্রি করলে তারা বেশি মুনাফা পায়? নাকি আসলেই এর গুনগত মান আমাদের দেশের তুলনায় আরও ভাল?
হ্যাঁ, যদি বাহিরের পন্যের মান ভাল হয়েই থাকে তাহলে কেন Unilever আমাদের দেশে তাদের পন্য উৎপাদন করছে? আর যদি দোকানদার তার অধিক মুনাফার আশায় মিথ্যা বলে এইসব পন্য বিক্রি করতে চায় তাহলে বিদেশী পন্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।
কেউ যদি পারেন তাহলে দয়াকরে, আমি এই স্বল্প জ্ঞানী মানুষটিকে ব্যপারটি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, আমি আপনার সাজেশনের অপেক্ষায় আছি......
(ও হ্যাঁ, আমার ভাল জিনিষটিই কেনা লাগবে তাই এতো কিছু না ভেবে তখন বিদেশিটিই কিনেছিলাম)
সবাইকে ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



