somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশে রমজান মাস মানেই আজাবের মাস।

১৮ ই জুন, ২০১৫ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু হয়ে গেল রমজান মাস। সংযমের মাস। ইবাদাতের মাস। ড. ইয়াসির ক্বাদীর মতে, জীবনে আরেকটা রমজান মাস পেয়েছেন, এর মানে হচ্ছে আপনার প্রভু আপনাকে তাঁর ভিআইপি লিস্টে দেখতে চান। এখন এটা আপনার উপর যে আপনি নিজের নামকে সেই লিস্টে উঠাতে পারেন কিনা।
রমজান মাস মুসলিমদের জন্য উৎসবের মাস হবার কথা ছিল। এই মাসে কোরান নাজেল হয়েছে, এই মাসে একটা ভাল কাজের বিনিময়ে সত্তুরগুন বেশি সওয়াব পাওয়া যায়। লায়লাতুল ক্বদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। These are the deals on table.
কিন্তু আমাদের দেশে রমজান মাস মানেই আজাবের মাস।
বাস-রেলওয়ের টিকেট কিনতে যান। টিকিট চলে গেছে কালো বাজারীদের হাতে। দ্বিগুন, তিনগুন দামেও কেনা যাচ্ছেনা। সরকারী কর্মচারী, পিওন থেকে মন্ত্রী, সবাই ঈদ উপলক্ষ্যে ঘুষের পরিমান কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারে আগুন ধরে যায়। ছোলা, বেগুন এমন কি কাঁচা মরিচ কেনার সময়েও কয়েকদফা হিসাব নিকাশ করতে হয়।
যে পাঞ্জাবির মূল্য এক হাজার টাকাও নয়, সেটাই দাম হাঁকা হচ্ছে দশ হাজার টাকা। এবং ক্রেতারাও অসহায়। "পুরানো জামা পড়ে ঈদের নামাজে যাব নাকি?"
কেউ কেউ অনায়াসেই লক্ষাধিক টাকার পাঞ্জাবি কিনে ফেলেন। কেন কিনেন? "আমার মনে হয়েছে এই পাঞ্জাবিতে আমাকে ভাল দেখাবে।"
রাস্তায় কফ থুথুর কারনে হাঁটাও যায়না। অথচ সহিহ হাদিস আছে, যে ব্যক্তি অপরের চলার পথের কাঁটা সরিয়ে দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। এবং সেই সমস্ত মানুষ অভিশপ্ত, যারা অন্যের চলার পথে বা বিশ্রামের স্থানে মলমুত্র ত্যাগ করে।
হাদিসগুলো হিজরতের সময়ে মদিনার সংবিধান প্রস্তুতকালে নাজেল হয়েছিল।
আল্লাহ রমজান মাসকে শুধুই আপনাকে সারাদিন না খাইয়ে রাখার জন্য পাঠাননি। আপনি যাতে যাবতীয় কুকর্ম থেকে নিজেকে দূরে রাখেন সেই ট্রেনিং দিতেই এই মাসের অবতারণা করা হয়েছে।
আপনার জিহ্বা যেন পরচর্চা না করে, গালাগালি না করে, কুকথা না বলে, আপনার হাত যেন মানুষের অনিষ্ট না করে, চোখ যেন নারীর ব্লাউজে আটকে না থাকে, পা যেন খারাপ পাড়ায় না যায়, এবং কান যেন "গান্দি বাত" না শুনে।
আমরা কতখানি তা পালন করি?
সারাদিন না খেয়ে রোজা রাখছি ঠিকই, অথচ দিব্যি নির্লজ্জের মতন ঘুষের টাকা "স্যাপ দিয়ে গুনে" পকেটে ভরছি।
"এই মাসে বেশি বেশি করে কুরআন পড়ুন।" যে কেউ আপনাকে এই পরামর্শ দিবে। তবে তোতা পাখির মতন শব্দ আওরানো কুরআন নয়। যা পড়বেন, তা যেন বুঝে পড়েন। আলহামদুলিল্লাহ মানে যে "সকল প্রশংসা আল্লাহর" সেটা যেন আপনি জানেন।
একবার এক সাহাবী মদ্যপ অবস্থায় নামাজে ইমামতি করছিলেন। ফলে সুরাহ পাঠের সময়ে তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল, শব্দ ও আয়াত এলোমেলো হয়ে যাচ্ছিল। তখনও মদ নিষিদ্ধ করা হয়নি। এই ঘটনার পর বলা হলো, "মদ্যপ অবস্থায় নামাজে দাঁড়িও না।"
কেন? কারন, আল্লাহ চান আমরা যখন তাঁর বাণী পাঠ করি, আমরা যেন স্পষ্ট জ্ঞানে সব বুঝে শুনে পাঠ করি।
এখন আমরা এক ফোঁটাও মদ খাই না। তাই মাতাল হবার প্রশ্নই উঠেনা। কিন্তু যে উদ্দেশ্য মুখ্য ছিল, বুঝে শুনে কুরআন পাঠ, সেটা কতখানি অর্জন করতে পেরেছি?
খতমে তারাবিহতে প্রতিযোগিতা চলে কে কত আগে খতম দিতে পারে। আপনি জানেন, এক মাসে কুরআন খতম দেয়াটা জরুরী নয়, এটি স্রেফ একটি সুন্নত। আল্লাহ ইবাদতের "কোয়ালিটি" দেখেন, "কোয়ান্টিটি" নয়।
আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের বাঙালিদের মাইরের চেয়ে অ্যাকশন সবসময়েই বেশি।
"কুরআন পাঠ করলেই চলবে কেমনে? তাফসির পাঠ করতে হবে। সাথে হাদিসও পাঠ করতে হবে। এইটা করতে হবে, ঐটা করতে হবে।"
ভাই, রিল্যাক্স! বোলিং করার জন্য খুব লম্বা রানআপ নিলে হুদাই হাপিয়ে উঠবেন। আগে লাইন লেন্থে মনোযোগ দেন, পেসটা বারুক, বোলিং অ্যাকশন-রান আপ এইসব নিয়ে পরে ভাবা যাবে।
"তারাবিহর নামাজ বিশ রাকাত না আট রাকাত।" - এই নিয়েও প্রতি রমজানেই গন্ডগোল বাঁধে। এই গ্রুপ অন্য গ্রুপকে কাফির বলে গালাগালি করে।
সহিহ হাদিস আছে যে নবীজি (সঃ) নিজে আট রাকাত তারাবিহ পড়তেন, সাথে তিন রাকাত বিতর। তবে এটাও সহিহ হাদিস যে তিনি বলেছেন ইচ্ছে করলে বিশ-তিরিশ রাকাত নামাজও পড়া যাবে। ইবাদত লম্বা হলেই উত্তম।
কাজেই শান্ত মনে নিজের মসজিদের ঈমামকে ফলো করুন। তিনি বিশ রাকাত পড়ালে আপনি আট রাকাত পড়েই মসজিদ থেকে বেরিয়ে যাবেন না। তাইলে আম ছালা দুইটাই খোয়াবেন।
আবার কেউ যদি আট রাকাত পড়ান, তাহলে তিনি ভুল বলেও মনে খচখচানি রাখবেন না।
রমজান মাসের পবিত্রতা সবাইকে স্পর্শ করুক। আরও পবিত্র হয়ে উঠুক আমাদের মন।
ভুলে যাবেন না, ইসলাম ধর্ম মতে একটা হাসিও কিন্তু ইবাদত। হাসতে থাকুন। চারিদিকে হাস্যমুখী মানুষ দেখলে এমনিতেও সমাজ সুন্দর হয়ে উঠবে। আপনিই সেটা শুরু করুন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ রাত ৯:২৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×