somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য....

১৯ শে জুন, ২০১৫ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু হলেই দেশে ব্লগারদের কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। পারিবারিক ও বন্ধুদের চাপে একটি বিশেষ দল বা গোষ্ঠীকে নিয়ে অনেকদিন কিছু লিখতে পারছি না। স্বাভাবিকভাবেই তাঁরা ঐ দলকে ভয় পাচ্ছেন এবং আমাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত।
তবু এই ঘটনা বলার লোভ সামলাতে পারছিনা।
প্রথমেই আমি কুরআন শরীফের সবচেয়ে বিখ্যাত ঘটনাটা বলবো। সবাই জানে, তাই বুঝতে কারোরই সমস্যা হবার কথা নয়।
আদমকে(আঃ) সৃষ্টির পর আল্লাহ সব জ্বিন ও ফেরেস্তাদের নির্দেশ দিলেন তাঁকে সিজদাহ করতে। ইবলিস ছাড়া সবাই সিজদাহ দিল। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করলেন, এবং জান্নাত থেকে নিষিদ্ধ ঘোষণা করলেন।
আবার আদমও (আঃ) খুব শীঘ্রই আল্লাহর নির্দেশ উপেক্ষা করলেন। নিষিদ্ধ ফল খেলেন। আল্লাহ তাঁকে শাস্তি দিতেই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিন্তু ইবলিসের মতন নিষিদ্ধ বা অভিশপ্ত করলেন না।
একদল এতটুকু জেনেই প্রশ্ন তুলেন, "আল্লাহ কী পক্ষপাতিত্য করেননি?"
তারপর নিজেরাই আলোচনা করে মন্তব্য করে বসলেন, "ইবলিসের প্রতি অবিচার করা হয়েছে। হেন হয়েছে, তেন হয়েছে। ইত্যাদি ইত্যাদি।"
এবং লিখে ফেলা হলো "প্যারাডাইজ লস্ট।"
অথচ মূল ঘটনা আরেকটু জানলেই দেখা যাবে ইবলিসকে যখন বলা হলো "দূর হয়ে যা" তখনও সে বলতে লাগলো, "আমি আগুনের তৈরী এবং সে মাটির। আমিই শ্রেষ্ঠ।"
এবং তারপরেই সে বলল, "আমি আপনার দাসেদের আপনার পথ থেকে সরাতে থাকবো।"
এবং আদমকে(আঃ) যখন একই "বকা" দেয়া হলো, তিনি কী করলেন?
"হে আমার রব্ব, আপনি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবেন?"
তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন।
লজ্জিত হলেন। এবং সবচেয়ে বড় কথা, ক্ষমা চাইলেন।
আল্লাহ তাঁকে শাস্তি দিলেন ঠিকই, তবে ক্ষমাও করলেন।
এইবারে আরেকটা ঘটনা দেখা যাক।
"দেশপ্রেমিক জনতার" কাছ থেকে তথ্য পেয়ে পাকিস্তান মিলিটারী একাত্তুরের ২৯-৩০ আগস্ট ঢাকা শহরের নানান স্থান থেকে একদল সূর্যসন্তানদের ধরে নিয়ে গেল। বদি, রুমি, জুয়েল, আলতাফ মাহমুদ, আজাদ - ক্র্যাক প্লাটুনের সব উজ্জ্বল নক্ষত্র এই দুই দিনেই ওদের হাতে বন্দী হলেন। এই কিছুদিন আগেও যারা ঢাকা শহরের নানান স্থানে গেরিলা অপারেশন করে মিলিটারির কলিজা কাপিয়ে দিচ্ছিলেন।
অন্য যেকোন সময় হলে আর দেখতে হতো না। সরাসরি গুলি করে খেল খতম করে দেয়া হতো। বাগড়া বাঁধলো আন্তর্জাতিক চাপের কারনে। আন্তর্জাতিক চাপে পিষ্ট হয়ে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান নাকি বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। এই নিয়ে মিলিটারিতে কানাঘুষা চলছে। সেটা হলে বন্দিদের ছেড়ে দিতে হবে। অথচ এদের ছাড়ার কোনই কারন নেই। দেশদ্রোহের প্রমান এদের বিরুদ্ধে একদম স্পষ্ট।
মিলিটারী ক্যাম্পে সাধারণত কোন বাঙালির প্রবেশাধিকার ছিল না। তবে সেপ্টেম্বরের প্রথম দিকে কোন এক রাতে একদল বাঙালি যুবক ক্যাম্পে প্রবেশ করলো। এরা আল বদরের সদস্য। এদের একজন প্রস্তাব দিল, তারা স্বহস্তে কর্ম সমাধা করতে চায়।
দায়িত্বপ্রাপ্ত মিলিটারী অফিসার কোন বাঁধা দিলেন না। জেনারেলের নির্দেশের উপেক্ষাতো তিনি করেননি। বাঙালি বাঙালিকে মেরেছে। তার কী?
এর বহু বছর পর, সেই রাতের সেই আল বদর সদস্যকে টিভি সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি বলেছিলেন, "বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই। তার দল একাত্তুরে কোন অপকর্ম করে নাই। ব্লা ব্লা ব্লা!"
উপরে ইবলিসের গল্পটা কেন বললাম এখন বুঝতে পারছেন? শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান নিজের অপকর্মের কথা স্বীকার করেনা। উল্টা সেটাকেই জাস্টিফাই করার চেষ্টা করে।
আর মানুষ ভুল করলে সেই ভুলের জন্য অনুতপ্ত হয়। লজ্জিত হয়। ক্ষমা চায়। ও শাস্তি মাথা পেতে নেয়।
এদের ফাঁসিতে ঝুলাবার আগে দুইটা তথ্য আমার খুব জানার ইচ্ছা ছিল।
সেই শহীদদের মৃত্যু দিন কবে?
এবং, তাঁদের কোথায় কবর দেয়া হয়েছিল?
শহীদদের স্বজনেরা এখনও জীবিত। তাঁরা অন্তত সেই গণকবরে গিয়ে দু ফোঁটা অশ্রু ফেলতে পারতেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ৩:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×