somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের প্রতি আক্রমন

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরাইশরা সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য রওনা দিয়ে দিয়েছে। যে গতিতে তারা এগুচ্ছে, দুই একদিনের মধ্যেই শহরে পৌঁছে যাবার কথা। কুরাইশদের যুদ্ধনীতি হচ্ছে যে তাদের কোন যুদ্ধনীতি নেই। শহরে পৌঁছে তারা যে কাউকে সামনে পাবে, হোক সে বৃদ্ধ-শিশু কিংবা নারী - স্রেফ খুন করে ফেলবে। কাজেই ওদের বাঁধা দিতে হবে শহরের বাইরেই।
তাই ওহুদের ময়দানে দ্রুত পৌঁছাবার জন্য হজরত মুহাম্মদ (সঃ) মুসলিম সেনাবাহিনী নিয়ে জুম্মার নামাজ শেষ করেই "গলি পথে" (শর্টকাট) রওনা হলেন। "হাইওয়ে" ধরে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় চলে যাবে। তারচেয়ে বড় কথা, কুরাইশদের কাছে খবর পৌঁছে যাবে যে তাঁরা শহরের বাইরে আসছে। যুদ্ধে শত্রুর কাছে কোন রকমের তথ্যই পাচার হতে দেয়া বোকামি।
তো গলিপথে যাবার সময়ে এক অন্ধ বৃদ্ধের বাড়ির সামনে দিয়ে তাঁরা যাচ্ছিলেন। এতলোকের পদধ্বনি শুনতে পেয়ে লোকটা চিৎকার জুড়ে দিল, "কে যায়? মুহাম্মদ (সঃ) আর তাঁর চ্যালারা? খবরদার! আমার উঠানে একদম পা রাখবা না!"
বলে লোকটা পাথর ছুড়ে মারতে লাগলো।
সাহাবীরা তখন যুদ্ধের মুডে আছেন। যুদ্ধের নিয়মই হচ্ছে শত্রুর প্রাণ হরণ। এই বুড়োও তখন কোন বন্ধুত্বপূর্ণ কর্মকান্ড করছে না। এমনিতেও মদিনায় তখন মুনাফিকরা বড্ড যন্ত্রনা করছে। কাজেই এক সাহাবী নিজের তলোয়ারের হাতলে হাত দিলেন।
নবী (সঃ) সাথে সাথে বললেন, "ওকে ওর মতন ছেড়ে দাও। ও চোখ থেকে যেমন অন্ধ, অন্তর থেকেও তাই।"
একজন লোক, কিংবা এক দল লোক, কিংবা একটি দেশসুদ্ধ লোক যদি ইসলামের দিকে পাথর ছুড়ে মারে, তাতে ইসলামের কিছুই যাবে আসবেনা। কেন জানেন? আল্লাহ বলেছেন তিনি নিজে এর প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছেন। আমার যথেষ্ট বিশ্বাস আছে তাঁর উপরে। কথা হচ্ছে, আপনার আছেতো? থাকলে ঐ বৃদ্ধের মতন ওদেরকে ওদের মতন ছেড়ে দিন। লেট আল্লাহ টেক কেয়ার অফ দেয়ার বিজনেস। শুধুশুধু নিজের সময় অপব্যয়ের কোন মানে আছে?
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×