somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"গরিব মানুষও মানুষ! তাঁদের প্রাণেরও দাম আছে।" - এই বোধ বাংলাদেশে নাই।

০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন কল সেন্টারে কাজ করতাম। লোকজনের ইন্টারনেট জাতীয় সমস্যা হলে কল দিত, ফোনে ফোনে সমস্যার সমাধান করতাম।
এমনই একদিন এক বৃদ্ধার ফোন এলো। হুমায়ূন আহমেদের কল্যানে আমাদের দেশের মানুষ আমেরিকান বুড়িদের স্বভাবের সাথে ভালই পরিচিত। জীবন সায়াহ্নে এসে এইসব নিঃসঙ্গ বৃদ্ধারা কোন কথা বলার সঙ্গী পেলে সহজে ছাড়তে চায় না। টুকটাক আলাপ শেষে তিনি বললেন, "তুমি কোন দেশ থেকে এসেছো?"
"বাংলাদেশ।"
এর পরের বাক্যটাই হয়, "আমরা ইন্ডিয়ার প্রতিবেশী।"
কারন এদেশের বেশিরভাগ মানুষই আমাদের দেশটাকে চিনতে পারেনা। এর বহু কারন আছে। ভারতীয় বা পাকিস্তানিদের মতন এত প্রবাসী সংখ্যা আমাদের ছিল না। তারচেয়ে বড় কথা, বিশ্বের সবাই আমাদের এক নামেই চিনে ফেলবে, এমন কীর্তি আমাদের খুবই কম আছে। তাই যেসব বাংলাদেশী খুবই বিরক্ত হন যে আমাদের দেশকে বিদেশিরা চিনতে পারেনা, আমার কাছে ব্যাপারটা খুবই অযৌক্তিক মনে হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ইত্যাদি দেশগুলো ফুটবল না খেললে আমাদের দেশের প্রতিটা নাগরিক ওদের চিনতো? কোন দেশ বিশ্বের সেরা কফি বানায় আর কাদের গরুর মাংসের স্টেক মজা, সেসব জেনে আমাদের কি? আমরা নিজেরাও কি বিশ্বের প্রতিটা দেশের ভৌগলিক অবস্থান মুখস্ত করে থাকি?
কিন্তু বৃদ্ধা বললেন, "বাংলাদেশ? আমি এই দেশটা চিনি!"
আহা! এই অভিজ্ঞতাও আমার আছে। এর আগেও কিছু বিদেশী নাগরিক আমার দেশের নাম শুনেই বলেছিলেন, "চিনেছি! ভাল ক্রিকেট খেলে।"
"চিনেছি! তোমাদের দেশের "কটন" খুবই ভাল।"
"এইটা সেই দেশ যেখানে মাইক্রো ক্রেডিটের জন্ম হয়েছিল।"
ভাবলাম, এই বুড়িও নিশ্চই সেভাবেই চিনে থাকবেন।
কিন্তু তিনি বললেন, "কিছুদিন আগেই নিউজে পড়েছি, ওখানে এক ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, এবং একশোর বেশি মানুষ মারা গিয়েছিল!"
তখন তাজরীন ফ্যাশনসের ফ্যাক্টরিতে আগুন ধরার ঘটনার এক দুই সপ্তাহ হয়েছিল কেবল। ক্ষতটা একদম দগদগে।
ভদ্রমহিলা বললেন, "মালিকপক্ষ আগুন লাগার পরেও ওদেরকে তালাবন্দি করে রেখেছিল। কেন? ওরা কি বুঝে না যে ওরাও মানুষ, কোন ইঁদুর না!?"
শেষের দিকে এসে তাঁর গলা ধরে এসেছিল। তিনি বাক্য শেষ করতে পারেননি। ভিনদেশের একদল গরিব শ্রমিকের জন্য এক বিদেশী বৃদ্ধার হৃদয় তখন হাহাকার করছে। আর স্বদেশী মালিকপক্ষের লোভের কারনে এক বিদেশিনীর সামনে আমার মাথা হেঁট হয়েছিল।

আজকেও বাংলাদেশে আগুনে পুড়িয়ে প্রচুর মানুষ মারা হয়েছে। নিহতদের তালিকায় প্রচুর শিশুও আছে।
আমরা সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই কিছুদিন ফেসবুকে হাউকাউ করবো, এবং তারপরে সব ভুলেও যাব। খুনিদের কোনই বিচার হবেনা। নিহতদের পরিবার কোন ক্ষতিপূরণ পাবেনা।
"গরিব মানুষও মানুষ! তাঁদের প্রাণেরও দাম আছে।" - এই বোধ বাংলাদেশে নাই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৫
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×