somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মনে হয় আমাদের "বিসিএস দিয়ে সরকারি চাকরি পেতে হবে" "ডাক্তার/ইঞ্জিনিয়ার হতে হবে" টাইপ মেন্টালিটি থেকে সরে আসাটা ভীষণ জরুরি।

১২ ই জুন, ২০২৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিচেল স্টার্ক বর্তমানে বিশ্বসেরা বাঁহাতি বোলারদের একজন। ওয়ানডে, টি২০ এবং টেস্ট, তিন ফরম্যাটেরই বিশ্বকাপ জয় করা শেষ।
ওর বৌয়ের নাম এলিসা হিলি। অস্ট্রেলিয়ান নারী দলে তিনি উইকেট কিপার ব্যাটার। সাফল্যে স্বামীকে বহু আগেই ছাড়িয়ে গেছেন। টি২০ বিশ্বজয়ে একাই হেক্সা মিশন সম্পন্ন করেছেন, ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন দুইটা। স্বামী স্ত্রী মিলে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন এগারোটি ওয়ার্ল্ড টাইটেল।
নাম দেখে সন্দেহ জেগেছিল, বিশেষ করে উইকেটকিপিং করে দেখে ভেবেছিলাম অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার ইয়ান হিলির মেয়ে টেয়ে হবে হয়তো। খোঁজ নিয়ে দেখি যে না, মেয়ে না, তবে আপন ভাতিজি। অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটে ইয়ান হিলি যে কি মাল ছিল, সেটা গিলক্রিস্টের আগমনের আগে যারা টেস্ট ক্রিকেট দেখেছেন, তাঁরা জানেন। ম্যাকগ্রা, ওয়ার্ন ওরা যে ধুমায়ে উইকেট পেতেন, ইয়ান হিলির অবদান তাতে মোটেই কম ছিল না। আমি লিখে দিতে পারি, পাকিস্তানের কিংবদন্তি গ্রেট, দ্য লেজেন্ডারী কামরান আকমল যদি ওদের উইকেট কিপার থাকতো, ওয়ার্ন-ম্যাকগ্রার উইকেট সংখ্যা অর্ধেকে নেমে আসতো।
স্টার্কের ছোট ভাই আবার হাই জাম্পিংয়ে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করে। হয়তো দ্রুতই অলিম্পিক মেডেলফেডেল জিতে আসবে।
পুরাই এথলেট পরিবার।
আমার বোন থাকে অস্ট্রেলিয়ায়, শুনেছি ওদের কাছে যে জাতিগতভাবে ওরা কতটা ফিটনেস ফ্রিক! খেলাধুলাকে কতটা প্রাধান্য দেয়! খাবার দাবারে সচেতনতা থেকে শুরু করে স্কুল জীবনের একদম শুরু থেকেই একাডেমিক পর্যায়ে ওরা নানান খেলার প্রাতিষ্ঠানিক কোচিং নিয়ে থাকে। পাঁচ বছরের বাচ্চা, কেবলই দৌড়াতে শিখেছে হয়তো, এরই মাঝে সে একাডেমিতে গিয়ে অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দেয়। ছেলে হোক, অথবা মেয়ে, কোনই ডিসক্রিমিনেশন নাই।
আমাদের কেবল এক কলসিন্দুরে একজন নড়েচড়ে বসেছিলেন বলে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবল দল বেরিয়ে এসেছিল। তাহলে গোটা দেশ অমন পাল্টে গেলে কি হতো একবার ভেবে দেখেনতো!
অস্ট্রেলিয়ার জনসংখ্যা আড়াই কোটি, আমাদের ঢাকা শহরেই এরচেয়ে বেশি মানুষ থাকে। তাহলে প্রোবাবিলিটির অংকে কাদের দেশে সবচেয়ে বেশি প্রতিভা জন্মানোর কথা?
আমার মনে হয় আমাদের "বিসিএস দিয়ে সরকারি চাকরি পেতে হবে" "ডাক্তার/ইঞ্জিনিয়ার হতে হবে" টাইপ মেন্টালিটি থেকে সরে আসাটা ভীষণ জরুরি। যার যেখানে প্রতিভা, তাঁর সেখানে ফোকাস করা উচিৎ। আর রাষ্ট্রীয়ভাবেও যদি এথলেটদের জন্য বাজেট বাড়ানো হয়, তাহলেই লোকে ছেলেমেয়েদের এথলেট বানানোর সাহস করবেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×