somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাহুল দার মতন একজন মানুষের প্রতি অবিচারের যদি ন্যায়সংগত বিচার না করা হয়, তবে এই আন্দোলনের মুখে সবচেয়ে বড় কলঙ্কের কালিমা লেপন হবে।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাহুল আনন্দ দাদাকে আমি একজন ভাল মানুষ হিসেবে চিনি। আজ পর্যন্ত এমন একটা লোককে পাইনি যে তাঁর নামে একটা খারাপ কথা বলেছে।
গান পাগল লোকটা বাদ্যযন্ত্র নিয়ে অনেক নাড়াচাড়া করেন। সুপার জিনিয়াস, সংগীতপ্রেমী ভদ্রলোক যেকোন বস্তুকে বাদ্যযন্ত্রে পাল্টে ফেলতে পারেন। রিক্সার বিভিন্ন পার্টস থেকে সংগীত বের করে আনতে পারেন, অনেক বাদ্যযন্ত্র নিজেই তৈরী করেন।
আমাদের "শকুন্তলা" নাটকে নেপথ্য সংগীত তাঁরই দেয়া। সেই সুবাদে কয়েকদিন রিহার্স্যাল রুমেও উপস্থিত ছিলেন। কি অসাধারন সংগীত যে তিনি দিয়েছেন!
একজন প্রকৃত শিল্পীর মতোই বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক। সংগীত জগতের সঙ্গীসাথীদের নিয়ে তিনি রবীন্দ্রসরোবরে অবস্থান নিয়েছিলেন। স্বৈরাচারী সরকার তখনও ক্ষমতায়, তাঁর ক্যারিয়ার, তাঁর জীবন সবই বাজি ধরে তিনি দাঁড়িয়েছিলেন গণমানুষের পক্ষে।

অত্যন্ত দুঃখের সাথে জানলাম যে তাঁর বাড়িতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। বছরের পর বছর ধরে বহু কষ্টে গড়ে তোলা তাঁর বাদ্যযন্ত্র সংগ্রহশালা, তাঁর শান্তির নীড়, বহু স্মৃতির আধার কয়েক মিনিটের ব্যবধানেই ধ্বংস হয়ে গেছে।

এখন প্রশ্ন হচ্ছে, কারা করেছে?

প্রথমেই সন্দেহ আসবে বিএনপি-শিবিরের উপর, কারন রাহুলদা একজন "হিন্দু!" দেশে হিন্দুদের উপর কিছু হলেই সঙ্গত কারণেই দোষ যায় ওদের উপর।
পার্সোনাল জেলাসি/শত্রুতাও থাকতে পারে। দেশের অরাজকতার সুযোগে অনেকেই ব্যক্তিগত শোধ তুলছে। ওদেরই কেউ হয়তো কাজটা করেছে।
আবার লীগেরও কুকর্ম হতে পারে। যেভাবে ওরা গত ১৫-২০ দিন ধরে আমাদের সবাইকে দেখে নেয়ার হুমকি ধামকি দিচ্ছিল, বলছিল ডিম থেরাপি দিবে, বলছিল উচিত জবাব দিবে! ওদের আপা ওদের লাথি দিয়ে ফেলে ভিনদেশে চলে গেছেন, যাদের কারনে এমনটা হলো, ওদেরকে শাস্তি দিবে না? "হিন্দু"র উপর আক্রমন হলে এমনিতেও দোষ যাবে বিএনপি জামাতের ঘাড়ে, কাজেই কোন চিন্তা ছাড়াই মার! তাছাড়া দেশে অরাজকতা সৃষ্টি করলে লোকে এই বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে চলে যাবে, বলবে "এর নাম স্বাধীনতা? এজন্য শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? দেশবাসী বুঝবে, ওরা কি রত্ন হারিয়েছে!"

পুলিশ এখন বাটে আছে। গত কয়েকদিন সরকারি নির্দেশে ইচ্ছামতন খুনাখুনি করে এখন নিজেরাই নিজেদের জীবন বাঁচানোর লড়াই লড়ছে। ওরা তদন্ত করবে কখন? কিভাবে?
তবু একটি রাষ্ট্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বাংলাদেশ পুলিশ দ্রুত রাজনৈতিক কব্জামুক্ত হয়ে স্বাধীনভাবে তাঁদের কাজ শুরু করবে এবং দুর্বৃত্তদের ধরে বিচারের সম্মুখীন করবে।
রাহুল দার মতন একজন মানুষের প্রতি অবিচারের যদি ন্যায়সংগত বিচার না করা হয়, তবে এই আন্দোলনের মুখে সবচেয়ে বড় কলঙ্কের কালিমা লেপন হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৭
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×