somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার নাতিও চিন্তা করে পাবে না কোন পুণ্যের জন্য তাঁর মালিক তাঁকে এত পুরস্কারে পুরস্কৃত করছেন।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সাল। চিটাগং।
এক ব্রাক্ষ্মন ভদ্রলোককে পাকিস্তান সেনাবাহিনী রাস্তায় আটকে ফেলে।
"আপকা নাম কেয়া হ্যায়?"
ওরা তাঁর নাম জানতে চায়। ভদ্রলোকের নামেই উনার ধর্মীয় পরিচয় প্রকাশ পাবে। তিনি কি বলবেন না বলবেন চিন্তায় পড়ে গেলেন। হিন্দু পরিচয় বেরিয়ে এলেইতো বুকভর্তি করে ফেলবে বুলেটে। পাকবাহিনী তখন ধুমায়ে হিন্দু মারায় ব্যস্ত।
তিনি কিছু বলার আগেই আজিজুর রহমান চৌধুরী সাহেব এগিয়ে এসে স্পষ্ট ইংলিশে সিপাহীদের জিজ্ঞেস করেন "কোন সমস্যা?"
উপমহাদেশে ব্রিটিশরা দুইশ বছর রাজত্ব করায় একটা লাভ হয়েছে এই যে ইংলিশ ভাষার কদর ওখানে এখনও সাংঘাতিক। অনর্গল ইংলিশে কথা বলা লোকজনকে এখনও আমজনতা সমীহের দৃষ্টিতে দেখে। তখনও দেখতো।
অর্ধশিক্ষিত পাকিস্তানী জওয়ানরা উর্দুতে বলে "উনার পরিচয় জানতে চাই।"
আজিজুর রহমান একজন সাচ্চা মুসলিম। উপরে আল্লাহ ছাড়া কারোর পরোয়া করেন না। উচ্চপদের সরকারি কর্মকর্তা। ঘুষ খান না, খেতেও দেন না। নিজে থাকেন ভাড়া বাড়িতে। বাইসাইকেল চালিয়ে অফিসে যান। তাঁর জুনিয়র অফিসাররাই নিজেদের বাড়িতে থাকে, গাড়িতে চেপে ঘুরে বেড়ায়। তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তিনি সৎ, এইটাই তাঁর অহংকার। তিনি মিথ্যা বলেন না। কাপুরুষদের মিথ্যা বলার প্রয়োজন হয়। তিনি কাপুরুষ নন।
তিনি ইংলিশ চালিয়ে গেলেন।
"ইনি আমার ভাই। কেন? কোন অসুবিধা?"
প্রতিটা মানুষ আদম (আঃ) সন্তান, সেই সূত্রে তিনি সত্য কথাই বলেছেন। মিলিটারিদের কাছে সেটা ব্যাখ্যা করলেন না।
আর্মি জওয়ানরা একবার তাঁর দিকে তাকায়, একবার হিন্দু ভদ্রলোকটির দিকে। আজিজুর রহমানের গালভর্তি দাড়ি, শরীরে পাঞ্জাবি আর লুঙ্গি। বেড়িয়েছেনও মাত্রই মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে। ইনি যে মুসলিম, তাতে কোনই সন্দেহ নেই। তারউপর মুখ দিয়ে অনর্গল ইংলিশ কথাবার্তা বেরুচ্ছে। কথাবার্তার কনফিডেন্সে মনে হচ্ছে তিনি বড় সর কেউ।
অন্যদিকে সামনের লোকটিকে দেখেই বুঝা যাচ্ছে সে হিন্দু। অথচ মুসলিম লোকটি বলছে, ইনি তাঁর ভাই!
আজিজুর রহমান তাড়া দিলেন, "আপনাদের কোন সমস্যা না থাকলে আমরা তাহলে যাই? দেরি হলে বাড়িতে টেনশন করবে।"
সিপাহীরা তাঁদের আর না ঘাটিয়ে যেতে দিলেন।
"আপলোগ যাইয়ে।"
হিন্দু লোকটি নিজের জীবন ফিরে পেয়ে দৌড়াতে চাইলেন। আজিজুর রহমান সেটা বুঝেই তাঁকে চাপা স্বরে বললেন দৌড়াবেন না। আমার পাশাপাশি নরমালভাবে হাঁটতে থাকুন। দৌড়ালেই গুলি করবে।
আর্মিরা আসলেই তাঁদের দিকে অনেকক্ষন তাকিয়েছিল। তবে কিছু করলো না।

আজিজুর রহমান চৌধুরী ছিলেন আমার বাবার বাবা, মানে আমার দাদা। হিন্দু ভদ্রলোকটি ছিলেন আমার বাবার বেস্ট ফ্রেন্ডের বাবা।

সেদিনের সেই পুণ্যের জন্যই কিনা জানিনা, আজিজুর রহমান চৌধুরীর বংশধররা বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে আছে, এবং প্রত্যেকেই মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারছে। প্রত্যেকের জীবনেই নানান সময়ে নানান বিপদ আসে, এবং পাশ কাটিয়েও চলে যায়। তাঁরা চিন্তা করে, ঘটনা কি? হয়তো কোন একদিন আল্লাহর সৃষ্ট এক মানুষকে তাঁদের পূর্বপুরুষ বাঁচিয়েছিলেন বলেই আল্লাহ খুশি হয়ে তাঁর বংশধরদের এসব বিপদ আপদ থেকে রক্ষা করে চলেছেন।
আল্লাহ আমাদেরকে বহুবার বহু পরীক্ষা করবেন। পাশ করলে পুরস্কার যা পাব, তা কল্পনাও করতে পারবো না।

দেশের এই অরাজক পরিস্থিতিতে, মজলুমের পাশে দাঁড়ান। হিন্দু বাড়িতে হামলা হচ্ছে? লুট হচ্ছে? আপনার বাড়িতে তাঁদের আশ্রয় দিন। অথবা দল নিয়ে ওদের বাড়িতে অবস্থান করুন। নিশ্চিত করুন কারোর বাবারও যেন সাধ্য না হয় সে বাড়ির দিকে একটা ঢিল ছোড়ার। প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা প্রতিটা মুসলিমের জন্য ফরজ। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। বিনিময়ে হয়তো পঞ্চাশ বছর পরে আপনার নাতিও চিন্তা করে পাবে না কোন পুণ্যের জন্য তাঁর মালিক তাঁকে এত পুরস্কারে পুরস্কৃত করছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×