somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়াল চিট সাকিব - আল - হাসান

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে এক মহিলা "চিটিংয়ের" অভিযোগ করেছেন। তিনি বলেছেন তিনি সোনারগাঁও হোটেলে কাজ করতেন এবং নিয়মিতই দেখতেন সাকিব-মাশরাফি মেয়ে নিয়ে রুমে যাচ্ছে।

স্বাভাবিক কারণেই নিউজটা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছিঃছিঃ উঠছে। এতটাই যে সাকিবের বৌ একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। এবং সেই স্টেটমেন্টে নিজের স্বামীর পক্ষ নেয়ায় ওকে নিয়েও লোকজন ছিঃছিঃ করছে। হাসিতামাশা করছে।

সাকিব দোষী নাকি নির্দোষ সেটা সময়ই বলবে।
তার আগে আমাকে একটা কথা বলেন, ধরেন আমি কোন হোটেল কর্মচারী এবং আপনার বৌকে বললাম আপনাকে আমি প্রায়ই অন্য মেয়ে নিয়ে হোটেলে আসতে দেখি। আপনি কি আশা করবেন আপনার বৌ সাথে সাথেই আপনাকে তালাক দিয়ে দিবেন? নাকি আশা করবেন তিনি আগে জানার চেষ্টা করবেন ঘটনা কতটা সত্যি, কতটা মিথ্যা। আপনার বৌ আপনাকে ভালভাবে চিনেন। আপনার যদি ছোঁকছোঁক করার স্বভাব থাকে, সেটা উনার ভালভাবেই জানার কথা। তারপরেও আপনি আশা করবেন তিনি আমার কাছে প্রমান চাইবেন, আমার কথা কতটা সত্য, যে মেয়েদের দিকে আঙ্গুল তুলছি, ওদের সাথে আদৌ আপনার কোন লটপটরের সুযোগ আছে কিনা সেটা ভ্যারিফাই করবেন। করবেন না? নাকি আমার একটা কথা শুনেই আপনাকে বিদায় বলে দিয়ে ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে খুশি হবেন?

আচ্ছা, এখন ধরা যাক আপনি মেয়ে এবং আমি আপনার স্বামীকে গিয়ে বললাম যে, উনি যখন অফিসের কাজে বাইরে যান, তখন আপনি বাড়িতে ছেলেপিলে নিয়ে আসেন। আপনার স্বামীর কাছে তখন আপনার এক্সপেক্টেশন কি হবে?
"এতদিন ধরে তোমার সংসার করছি, তুমি আমাকে চিনো না?"
"আমার উপর এতটুকু বিশ্বাস নেই তোমার?"
"আমার সাথে ভ্যারিফাই করার প্রয়োজনটুকুও বোধ করোনি?"
"কোন শুওরের বাচ্চা আমার চরিত্র নিয়ে কথা তুলেছে?"
আরও অনেক সব কালজয়ী ডায়লগ দিবেন।
কিন্তু সেই আপনিই শিশির কেন স্বামীর পক্ষে কথা বলেছে সেটা নিয়ে হাসিতামাশা করছেন? ঐ মেয়েটা কি প্রমান দিয়েছে? কোন ভিডিও ফুটেজ? ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যেখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখাবে হোটেল সোনারগাঁওতে এত টাকা কাটা হয়েছে? বা যেসব নারীর সাথে ও রুমে গেছে ওদের কেউ বলেছে?

শেষে এসে বলি, এখানে সাকিব আল হাসানকে নিয়ে আল্লাদ করছি না। ওকে বহু বছর ধরেই দেখতে পারিনা। ৯৯% সুযোগ আছে সাকিব একজন সিরিয়াল চিটার। ওর যে নীতিবোধ নেই সেটাতো ওর অন্যান্য কর্মকান্ডেই প্রমাণিত হয়েছে। পয়সার জন্য যে নিজের ঈমান বিক্রি করতে পারে, ওর দ্বারা সবই সম্ভব।
আমার মূল বিষয় এই ঘটনার পাত্র পাত্রী নয়, বরং মূল ঘটনা, যেখানে একজন পুরুষের দিকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, ওর স্ত্রীর অবস্থান এবং পাবলিকের রিয়েকশন।
পাবলিকের স্বাধীনভাবে রিয়েক্ট করার অধিকার আছে। আমিও স্রেফ আমার স্বাধীন পাবলিক রিয়েকশনই দিলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×