somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরান - বাংলাদেশ

১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। একেবারে উথাল পাথাল অবস্থা। যেকোন সময়ে সরকার পতন হয়ে যেতে পারে।
এর আগে কয়েক বছর আগেও এমনটা হয়েছিল, হিজাব ইস্যু নিয়ে লোকজন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। একটা মেয়েকে হিজাব ঠিক মতন না পরার অপরাধে সরকার মেরে ফেলেছিল। সেই প্রতিবাদে জনতা ক্ষোভ শুরু করে। গোটা জাতি তখন এক।
তখনই কিছু অতি উৎসাহী মেয়ে ন্যাংটা (আক্ষরিক অর্থেই) হয়ে পথে নামলে পরে যারা সাধারণ জনতা, ওরা বলে বসে "এই ফাইজলামির সাথে আমরা নাই।"
আন্দোলনে ভাঙ্গন দেখা গেল, তারপরে কিছুদিনের মধ্যেই সেটা গায়েব হয়ে যায়। সরকার টিকে যায়।

আমাদের দেশের শাহবাগ ইস্যুর সাথে ঘটনা মিলে যায়।
শুরুটা হয় রাজাকারের বিচারের দাবিতে আন্দোলন হিসেবে। সবাই এই এক দাবিতে একতাবদ্ধ ছিল। তারপরে দেখা গেল নাস্তিক, বিশেষ করে উগ্র নাস্তিকেরা এর দখল নিয়ে নিল। মুক্তিযুদ্ধকে এমনভাবে পরিবেশন করলো যেন আপনি মুক্তিযুদ্ধ সাপোর্ট করলে অবশ্যই আপনাকে নাস্তিক হতে হবে। আপনি ধার্মিক হলে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ইত্যাদি চেতনার বাইরে। আপনি পাকিস্তানী বীর্য!
ধীরে ধীরে সাধারণ জনতা, যারা ধর্মচর্চাও করে, এবং বাংলাদেশী চেতনা লালন করে, ওরা এই আন্দোলন থেকে সরে এলো।
রাষ্ট্রীয় চেতনার চাইতে ধর্মীয় চেতনা অনেক অনেক গুন শক্তিশালী। নিতান্ত আহাম্মক না হলে কেউ সেটা না বুঝার কথা না।
ফায়দা তুললো ধর্মভিত্তিক দলগুলো।
বর্তমানে "শাহবাগী" শব্দটা উগ্রবাদী নাস্তিকের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।

বাংলাদেশে জামাতে ইসলাম বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের হঠাৎ উত্থান হলো কিভাবে বলেনতো? বিগত সরকারের কোন দায় নেই? ওরা বলে মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছিল বলেই নাকি উত্থান ঘটেছে। না। মোটেই তা না। ঘটনা পুরাই উল্টা। লোকজন দেখেছে, কেউ নামাজ পড়ে, দাড়ি রাখে দেখলে অমনি ওকে রাজাকার ট্যাগিং দিয়ে দিতে। ছাত্রলীগের সৌজন্যে বিশ্ববিদ্যালয় হলে আজান দেয়া নিষেধ ছিল। প্রতিবাদ করতে যাবেন, অমনি ট্যাগিং শুরু। শিবির করতো অভিযোগে ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে। ও মরেছে বলে লোকে খবর পেয়েছে, যারা মরেনি, তাদের বেলায়? জঙ্গি ট্যাগিং চলেছে। মামলা মোকদ্দমা চলেছে যার অনেকগুলোই ভুয়া ছিল। ইসলামের নাম শুনলেই তেড়েমেড়ে এসেছে অনেকে, এবং ওদেরকে কেউই থামায়নি।
এইসব নেগেটিভ আচরণই প্রচার পেয়েছে বেশি।

ইরান যেমন জোর করে ইসলাম চাপানোর চেষ্টা করেছে বলে পাবলিক খেপেছে, আমাদের দেশেও তেমনই জোর করে নাস্তিক্য চাপানোর চেষ্টা করেছে বলে লোকজন খেপেছে। দুই দেশের দুই বিপরীত দৃশ্য।

মোরাল অফ দা স্টোরি হচ্ছে, জোর করবেন, তো বিপরীত দিক থেকেও জোর আসবে। নিউটন ভাই অনেক চিন্তাভাবনা করে এই সূত্র দিয়ে গেছেন, ভুল হবার কথা না।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×