somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেটপিসে জোর দেবে জার্মানি

০১ লা জুলাই, ২০১০ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেসি মেসি আর মেসি৷ আর্জেন্টিনার কোচ মারাদোনা সেই বিশ্বকাপের আগে থেকেই বলে আসছেন তাঁর দেখা সেরা ফুটবলার এই লিওনেল মেসি৷ এই বিশ্বকাপে মেসি গোল করতে ব্যর্থ এখনও কিন্তু গোল করানোতে তাঁর অনবদ্য ভূমিকা৷ কীভাবে জার্মানরা মেসিকে দেখছেন শনিবারের খেলার আগে? জার্মান দলের অভিজ্ঞ খেলোয়াড় বাস্টিয়ান সোয়াইনস্টাইগার আর এ পর্যন্ত তিনটে গোলের মালিক টোমাস ম্যুলার বুধবার এরাসমিয়ায় সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন৷ সেখানে সোয়াইনস্টাইগারের কথায়, টিমগেম-এর ওপর জোর দিচ্ছে জার্মানি৷ কোন ব্যক্তি বিশেষকে নিয়ে মোটেই আমরা ভাবিত নই, বলছেন সম্পূর্ণ পাল্টে যাওয়া সোয়াইনস্টাইগার৷

পাল্টে যাওয়া কেন? কারণ, আগে বদরাগী বলে দুর্নাম ছিল তাঁর৷ এখন দারুণ পরিণত, আর কথা বলেন খুব গুছিয়ে৷ সাংবাদিকরা অবাক শুধু নয়, চমকিতও৷ আর্জেন্টিনার কোচ মারাদোনা যেমন এই টগবগে ম্যাচটার আগে নিজের স্ট্র্যাটেজি বলতে বা দেখাতে মোটেও রাজি নন, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ কিন্তু তেমন ঢাকাচাপায় যাচ্ছেন না৷ কী করবেন তাহলে আপনি? জেনে নিন, কী করবেন ল্যোভ৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: ২০০৬ বিশ্বকাপে এই জার্মান দলটাই হারিয়েছিল আর্জেন্টিনাকে
১. সেটপিসের ওপর জোর দেবে জার্মান দল৷ সেইসঙ্গে ইংল্যন্ডের বিরুদ্ধে যে গতিটা ছিল, সেটাকেই মাঠে হাজির করা হবে মেসিদের বিরুদ্ধেও৷

২.মেসিকে বল বাড়ায় মাসচেরানো আর ভেরন৷ এই সাপ্লাই লাইনটা কাটবে জার্মানি৷ তার মানে মেসির পায়ে বল বিশেষ যেতে দেওয়া হবেই না৷

৩. আর্জেন্টিনার স্টপাররা বেশ দুর্বল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে গোল করবেন ক্লোজে৷

৪. মেসি ছাড়াও আর্জেন্টিনার দুই ভয়াবহ স্ট্রাইকার তেভেজ আর ইগুয়াইন৷ জায়গা বদলে দুজনেই গোল করে৷ এই দুজনকে মার্কিং-এর দায়িত্ব দেওয়া হচ্ছে জার্মানির দুই স্টপার মাতেসাকার আর ফ্রেডরিককে৷

এরপরেও আছে ৫. ৬. ৭.৮....অনেক অনেক জার্মান স্ট্র্যাটেজি৷ কিন্তু সেসব অন্য প্রসঙ্গ৷ তার একটা জমাট কারণ ও আছে৷ কী সেই কারণ?

কারণটা হল দিন আর তারিখ৷ ঠিক চার বছর আগে ২০০৬-এর জার্মানি বিশ্বকাপে এই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল জার্মানি৷ তারিখটা ছিল ৩০ জুন৷ আর এ বছর সেই খেলাটাই আবার পড়েছে, তফাতের মধ্যে তারিখটা হল তেসরা জুলাই৷ সাংবাদিক সম্মেলনে টোমাস ম্যুলার সেটা মনে করিয়ে দিয়ে তাই বলেছেন, আমরা সামনের দিকে এগোচ্ছি৷ আরও এগোতে চাই৷ ভালো কেক খেলে সেটাকে সাজিয়ে নিয়ে খাওয়াই ভালো৷

সেই সাজগোজের জন্য ৩০ জুনের পরেও আরও তিনটে দিন হাতে পেয়ে গেছে জার্মান দলটা৷ ফলে জার্মানি আর্জেন্টিনা ম্যাচের ফলাফল এবারেও যে কী হতে পারে তা বোঝাই যাচ্ছে৷ ম্যুলার কী একথাটাই বলতে চেয়েছেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×