মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বন্টন করা হয়েছে। বহু সমালোচনা ও বিতর্কের পরে অবশেষে সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে।
রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রেলপথ মন্ত্রী হয়েছেন নবনিযুক্ত মুজিবুল হক।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ কেবলমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু।
আব্দুর রাজ্জাকের ওপর ন্যস্ত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী করা হয়েছে এ এইচ মাহমুদ আলীকে ।
এছাড়া রাজিউদ্দিন রাজু শ্রমমন্ত্রী , খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী করা হয়েছে। আর আবদুল হাইকে করা হয়েছে মত্স্য প্রতিমন্ত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




