somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই ঈদটাকে তাদের কাছেই অর্থবহ করে ধরছে যাদের কাছে আগেও ছিলো, যাদের কাছে ঈদ বলে তেমন কিছুই নাই আলাদা তাদের ঈদটা রঙ্গিন করার জন্য কেউ কিছু করে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ চলে আসছে এই ব্যাপারটা আমি প্রথম অনুভব করি, রূপচাঁদা আর গ্রামীনের বিজ্ঞাপন দেখে। অসাধারন ...! যাই হোক ঈদ আসার আগেই আমাদের কত মাতামাতি। ঈদ আসলো, গেলো, আবার আসবে এর মধ্যে বিশেষ কি আছে? সি এন জি ওয়ালা সেই সে সি এন জি চালাচ্ছে, ঈদের দিন ও গলির সামনে প্রতিবন্ধি বাচ্চাটাকে আজকেও তো দেখা যাচ্ছে, সেই ৯১ বছর বয়সী মুক্তিযোদ্ধা আজও ইট ভেঙ্গে যাচ্ছে। এই দিকে আমরা ও পাজেরো দিয়ে রেইস করে নিজে ও মরতেসি, আর একজনকে ও মারতেসি। চমৎকার! আমি যখন আরো ছোট ছিলাম, তখন ও ব্যাপার গুলা বুঝতাম, কিন্তু কাকে বলবো? আমি নিজেই বা কি করতে পারবো? একটু বড় এখন, নিজের ছোট খাটো স্বাধীনতা বলতে কিছু আছে। চাইলে নিজেই করতে পারি কিছু। এদের কে নিয়ে লিখে লিখে তো অনেক দিন পার হয়ে গেলো। মানুষটা (এক জন বীর মুক্তিযোদ্ধা) ৯১ বছর বয়সে ও ঈদের দিনে ঈট ভাঙ্গে গেলো, রিপোর্টার ছবি নিলো, কথা বললো। আমরা দীর্ঘ এটা শ্বাস ফেললাম আর রিপোর্টারের ক্যারিয়ারের কিছু উন্নতি হলো। ঈদের এই তো স্পেশাল ব্যাপার। এই সমবেদনা ও এখন আমাদের কাছে রুটিনের মত। ব্যাপার না। সবাই ঈদটাকে তাদের কাছেই অর্থবহ করে ধরছে যাদের কাছে আগেও ছিলো, যাদের কাছে ঈদ বলে তেমন কিছুই নাই আলাদা তাদের ঈদটা রঙ্গিন করার জন্য কেউ কিছু করে না।


আমি, আমার বন্ধু নাইম আর মোশাররফ।


আরে ব্যাটা, পাউরুটির মধ্যে মাংস দিয়া এমনে খাইলে মজা লাগবো :P (শিখাইতেসে আরন)


ও ভাই, এইডা খাইতে তো সইত্যই মজা :|

এই ঈদটায় অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো মন যা চায় তাই করবো। ঈদের দিন সব বন্ধুরা একত্রিত হলাম, উত্তরায়। নতুন কিছু ছোট ছোট বন্ধু পাওয়া গেলো। সারাটা দিনই প্রায় ছিলাম ওদের সাথে। পকেট কিছুটা গরম ছিলো সবারই, ইচ্ছা মত খাইলো, কয়েকজন মারামারি ও করলো :P (পরে বুঝায়ে বললাম ঈদের দিন মারামারি করতে হয় না)। বলতে গেলে রেস্ট্রুরেন্টে আমরাই ছিলাম সারা দিনের কাস্টোমার। নাইম নামের একটা ছেলে ছিলো, ঐ পিচ্চিটাই মূলত ওর বন্ধুদেরকে নিয়ে আসে। সবাই মিলে মোটামোটি ভালো রকমের মজায় ছিলাম সারা দিন। খাওয়া দাওয়ার পর সাবাই এমনিতেই নাচানাচি করলো। মূহুর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। আরো একবার মনে হইলো, নাহ চাইলেই পৃথিবীটাকে অনেক সুন্দর করা যায়। শুধু দরকার সুন্দর কিছু মন।

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

×