somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে জন্মদিন আমার :|

০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্মের রাতটা ছিলো একটা পূর্নিমার রাত। চারিদিকে নাকি অনেক চাঁদের আলো ছিলো। আমার বাবার কাছে খুবই সুন্দর গন্ধের একটা আতর ছিলো। ছিলো না ঠিক, ইচ্ছা করেই রেখেছিলো। ব্যাপারটা ছিলো এই রকম, সম্রাট বাবরের ঘরে যখন হুমায়ুন জন্ম নেয় তখন বাবরের কাছে তেমন কিছুই ছিলো না। তার হাতে ছিলো একটা সুগন্ধি আতর । হুমায়ুনের জন্মের পর বাবর সবাইকে সেই সুগন্ধিটা দেয়। তার ধারনা ছিলো হুমায়ুন ও এই রকম সবার মাঝে সুগন্ধ ছাড়াতে পারবে। পেরেছিলো অবশ্যই। আমার বাবার ধারনাটাও ঐ রকমই।
রাতের ১১ টার দিকে আমার মনে হইলো আমার জন্য একটা কেক থাকা দরকার ছিলো। কথা ও। কিন্তু ভাবসাবে ঐ রকম কিছু মনে হইলো না। ফেইসবুকে কিছুক্ষণ ছিলাম, বরোটা বাজার ১৫ -২০ মিনিট বাকি তখনো। ফ্রিজটা খুলে দেখলাম। সত্যিই এবার কোন কেক নাই। কিন্তু সবারই মনে আছে। মনেটা একটু খারাপ হইলো, কিন্তু ভাব ধরলাম এটা নরমাল কথা। ল্যাপটপ বন্ধ করে, ঘুমানোর জন্য রেডিও মোটামোটি। লাইট অফ করে দিবো। তাউস (সার্চডাব্লিউথ্রি) ফোন দিলো।জানালা দিয়ে বাইরের দিকে তাকায়ে কথা বলতে বলতে পাচ তালার রাসেল ভাইয়া আসতে কইরা রুমে ডুকলো। বলে যে,চল উপরে চল। আমি ও কোন হাউ কাউ করলাম না। কথা বলতে বলতে খালি পায়েই সিড়ি দিয়ে উপরে উঠে গেলাম। ভাবসিলাম উনার বাসায় যাইতে বলসে। কয়, চল উপরে যাই। আমিও ফোনে কথা বলতেসি,কি বলসে খেয়াল করি নাই। উনার পিছে পিছে ছাদে উঠে গেলাম। ছাদে পা রখাতেই বিকট চিল্লাচিল্লি।পুরা বিল্ডিংয়ের সব পোলাপান, বাচ্চাকাচ্চা, ভাইয়া ভাবি সব উপস্থিত। আমি প্রথমে অন্ধকারে টাসকি খাইলে ও মোম বাতি জালানোর পর বুঝতে পারলাম এরা আমার জন্মদিন উপলক্ষ্যে এত চিল্লাচিল্লি। হালকা মোমের আলোতো ভাবসিলাম জন্মদিনটা রিল্যাক্স ভাবে চলে যাবে। পুরা উলটা। কেক খাওয়ার চেয়ে মাখামাখি বেশি হইসে। অনেক রাত পর্যন্ত ছিলাম, অনেক অনেক মজা করলাম।নতুন বাসায় আসার পর এটাই আমার প্রথম জন্মদিন। অপ্রত্যাশিত এই আনন্দটা আমি এত বেশী উপভোগ করেছে, আমার ধারনায় ছিলো না, আমার বন্ধুরা, আমার বোন, আমার বাবা মা, আমার আশেপাশের মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩
২৮টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×