শেক্সপীয়ার বলেছিলেন, 'সমস্ত পৃথিবীটাই একটা নাট্যশালা, আর আমরা তার অভিনেতা, অভিনেত্রী'। এতদিন এইটা না বুঝতে পারলেও বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে এইটা আর বুঝতে বাকি নাই। যারা ইংরেজি থিলার বা সাসপেন্স নির্ভর ফিল্ম দেখে অভ্যস্ত তারা জানেন, সিনেমার মধ্যে পর্যাপ্ত পরিমাণ টুইস্ট, কাহিনীর মোচড় না থাকলে সিনেমা জমে না। আর পরিণতি যদি আপনি আগে থেকেই বুঝতে পারেন, তাহলে তো সেটা কোন থ্রিলার ফিল্মে র জাতের মাঝেই পরে না। তাহলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটাকে খুব সহজেই একটা থ্রিলার ফিল্মে র কাতারে ফেলে দেয়া যায়। কিন্তু ঝামেলা হল একটা সিনেমা বরজোড় তিন ঘন্টা দৈর্ঘ্যের হয়। কিন্তু আমরা দৈর্ঘ্যের দিক দিয়ে ভারতের লম্বা লম্বা মেগাসিরিয়ালকেও হার মানিয়েছি, কিন্তু বৈশিষ্ট্যে পুরোপুরি হলিউডি ভাব বা ইংরেজি সিরিয়ালের ভাব বজায় রেখেছি। এই নাটকের শেষ কোথায় বা পরিণতি কোথায়, বা সামনে কী হতে যাচ্ছে এগুলো অনুমান করা আমাদের সাধ্যের অতীত। আমার এক বন্ধু বলে, 'রাজনীতি একটা আজব জিনিস। বুঝতে পারলে অস্থির মজা, আর না বুঝতে পারলে বোকা**। তবে তার কথাটা মেনে নিতে আমার অনেক কষ্ট হয়, দেশের আপামর জনতা তো আর বোকা** হইতে পারে না। মানুষ সবচেয়ে বড় সমস্যায় আছে বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে গিয়া। ট্যাগিং খাওয়ার ভয়। বিশাল ঝামেলায় আছে মানুষ এইটা নিয়া। আমিও যে এতক্ষণ হুদাই এতগুলা প্যাঁচাল পারলাম, কোন মতামত তো দিলাম না। কারণ ঐ একটাই, ঐ, ট্যাগিং খাওয়ার ভয়। আবার যারা যারা এর মাঝেও কথা বলতেছেন, তাদের নিয়াও আবার কত নাটক। এইসব বাদ দিয়া বাস্তব দুনিয়ায় যে বসবাস করবেন তারও তো কোন উপায় নাই, ঐ যে, কবি বলে গেছেন, 'পৃথিবীটা একটা নাট্যশালা'।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।