যার যেখানে জায়গা
-- হেলাল হাফিজ
ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠগাইবেন মানুষ
ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ।
গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময়
আলামত দেখতাছি মানুষের অইবোই জয়।
কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে, - 'ভাই
আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই,
নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে
বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।'
টিকেট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়া যখন যা খুশি যারা কন
কোন দিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন
কী কী চায়, কতোখানি চায়
কয়দিন খায় আর কয়বেলা না খায়া কাটায়।
রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি।
রচনাকালঃ ০৯.০২.১৯৮১
এই কবিতা নিয়া বাংলাদেশ সরগরম। অসংসদীয় ভাষা, বক্তব্য এক্সপাঞ্জ। একদল সংসদে কবিতা বলায় শ্রদ্ধা প্রদর্শন আরেকদল নিন্দা প্রদর্শন করছে। বিএনপি সাংসদ শাম্মী আক্তার কি এই কবিতার রচনাকালটা খেয়াল করেছেন? ০৯.০২.১৯৮১। তখন বাংলাদেশের শাসন ক্ষমতায় কে ছিলেন? জিয়াউর রহমান। তো এখন কইনচেন দেকি, এই কবিতা কারে/কাগোরে উদ্দেশ কইরা লেখা। আপনাগোরে বিপদে ফালায় দিলাম। দুঃখিত।
আওয়ামীপন্থীদেরও খুশি হওয়ার কারণ নাই। এটা বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক কবিতা। যতদিন বাংলাদেশ থাকবে এবং দেশের রাজনীতিকদের এরকম খাসলত থাকবে ততদিন এই কবিতা চিরসবুজ থাকবে।
সামনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগ আজমত উল্লাহ খানরে মনোনয়ন দিল। বিএনপি দিল এম. অ্যা. মান্নানরে। আমি অন্তত এই নিয়া খুশি যে দুজনেই শিক্ষিত মানুষ। একজন অ্যাডভোকেট, অপরজন অধ্যাপক। অশিক্ষা বা স্বল্পশিক্ষা খুব ভয়ানক জিনিস।
হতাশা বা ব্যথাঃ অনেক কিছু লিখতেই ইচ্ছে করে কিন্তু লেখা হয় না। কেউ তো আর আমার লেখা পড়বে না, শুধু শুধু কিবোর্ডের বাটনগুলোকে কষ্ট দেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




