somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা পদ্ধতি নিয়ে কিছু ভাবনা

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নেয়া ভাল, কোটা পদ্ধতির বিরুদ্ধে যে আন্দোলনটা চলছে তাতে আমার সমর্থন আছে। তবে কিছু কিন্তু থেকে যায়।
১) আন্দোলনটা মূলত মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ ভাগ কোটার বিরুদ্ধে। এবং এই ৩০ ভাগ কোটা অবশ্যই অযৌক্তিক।
২) দুশ্চিন্তার ব্যাপার হল এই আন্দোলনের ফায়দা নেওয়ার চেষ্টা করছে জামায়াত এবং বিএনপি। বাঁশেরকেল্লা থেকে নিয়মিত এর স্বপক্ষে পোস্ট দেয়া হচ্ছে। এবং কোন কাজ থেকে যখন জামায়াত শিবির ফায়দা নেওয়ার চেষ্টা করে তখন সেটি সহিংস রূপ নেবেই, কারণ এখানে শিবিরও সক্রিয় অংশগ্রহণ করবে।
৩) গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে কোটা পদ্ধতি তুলে দেওয়ার আহ্বান জানালেন। উনি বলতে পারতেন যে তারা ক্ষমতায় গেলে এই কোটা পদ্ধতি সংশোধন করবেন। কিন্তু তা উনি বলেন নি। কারণ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা কোটা সংশোধন করলে কেউ কিছু বলবে না কিন্তু বিএনপি সংশোধন করলে এটীকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করবে সবাই।
৪) গতকাল ছাত্রলীগ অ্যাকশানে নেমেছে এই আন্দোলনের বিরুদ্ধে। এখানে সাদা চোখে আওয়ামীলীগের কোন স্বার্থ থাকার কথা নয়। কিন্তু ছাত্রলীগের এই অ্যাকশান কি আমাদের চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দিল না যে এই কোটার মাধ্যমে প্রশাসন আওয়ামীকরণের কাজ চলছে।
৫) বাংলাদেশের সিভিল প্রশাসনে বিএনপি সাপোর্টার লোক বেশী, তাহলে কি এই কোটার মাধ্যমে আওয়ামীলীগের বেশী সাপোর্টার প্রশাসনে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে?
৬) যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন শাহবাগে আন্দোলন হল তখন জনজীবনে কোন সমস্যা হয় নি, আর এখন এই আন্দোলনে সমস্যা হচ্ছে!! তাই পুলিশ অ্যাকশানে!!

আমি এখন পর্যন্ত যতদূর বুঝতে পারছি আন্দোলন সফল হওয়ার কোন চান্স নেই।

অন্যান্য কোটা নিয়ে কিছু কথা
১)৫ ভাগ উপজাতি/আদিবাসি কোটা আছে। কিন্তু এরা আমাদের দেশের জনগণের ৫ ভাগ নয়। তাই তাদের জন্যও ৫ ভাগ কোটা রাখার যৌক্তিকতা নেই।
২)১০ ভাগ জেলা কোটা আছে। এটা প্রয়োজনীয়, তবে এটা বাস্তবায়ন করা জটিল। ঢাকা জেলার একজন ছাত্র আর গাইবান্ধার একজন ছাত্রকে তো আর আপনি সমান ক্যাটাগরীর বিবেচনা করতে পারেন না।
৩)প্রতিবন্ধী কোটা ১ ভাগ। এটাকে কঠোরভাবে অনুসরণ করার দাবি জানাচ্ছি। একমাত্র এই কোঠাতেই কোটা পূরণ না হলে মেধা কোটা থেকে পূরণ করা যায়। কিন্তু এখানে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। কারণ তারা সমাজের সত্যিকার অর্থেই পিছিয়ে পরা শ্রেণী।
৪)১০ ভাগ নারী কোটা। এ ব্যাপারে যুক্তি, প্রতিযুক্তি দুটোই আছে। নারীরা এখনো সমাজের পিছিয়ে থাকা শ্রেণী। তাই তাদের এগিয়ে নিতে তাদের কিছু সুবিধা দিতেই হবে। আবার যেসব পরিবারে লেখাপড়ার সুযোগ আছে, অর্থাৎ যতটুকু লেখাপড়া করলে কেউ বিসিএসে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সেসব পরিবারে মেয়েরা কিন্তু লেখাপড়ার ভাল সুযোগ পায়। যেসব পরিবার মেয়েদের লেখাপড়া করাতে পারে না তারা কিন্তু ছেলেদেরও লেখাপড়া করাতে পারে না। আর মেয়েদের ব্যাপারে যারা কড়া নিয়মনীতি মেনে চলে সেসব পরিবার তো মেয়েদের লেখাপড়া করাবেই না। তাই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে একই পরিমাণ সুযোগ সুবিধা পাওয়া ছেলে মেয়ের মধ্যে মেয়েরা কোটার কারণে বেশী সুবিধা পাচ্ছে। আর বর্তমানে মেয়েরা ছেলেদের চাইতে বেশী পড়াশোনা করে। তাই এই কোটাও সংশোধনের দাবি রাখে।

১৯৭১ সালে আমার বাবার বয়স ছিল ৮। দাদা যুদ্ধের এক বছর আগেই অর্থাৎ বাবার ৭ বছর বয়সের সময় মারা যান। আমি মেয়ে নই। আমি উপজাতি বা প্রতিবন্ধী নই। আমি যে কোন কোটার অন্তর্ভুক্ত হলাম না এতে আমার দোষটা কোথায়? তবে কেন আমার চাকরির সুযোগ কমে গেল?

আমি যে কোটা পদ্ধতির কথা চিন্তা করেছিঃ
মুক্তিযোদ্ধার পোষ্য - ১০% (ছেলে মেয়ে ৫০-৫০)
জেলা - ১০% (ছেলে মেয়ে ৫০-৫০)
উপজাতি/আদিবাসি - ১% (ছেলে মেয়ে ৫০-৫০)
প্রতিবন্ধী - ১% (ছেলে মেয়ে ৫০-৫০)

মোট সংরক্ষিত কোটা - ২২%
মেধা - ৭৮%

এবং এ ধরনের কোটা সিস্টেমের প্রবর্তন করা হলে আমি প্রিলিমিনারী থেকেই কোটা অনুসারে রিজাল্ট দেওয়ার পক্ষে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×