somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২+২=৪+২=৬

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বিশেষ কারনে ___নক্ষত্রপুন্জ থেকে অক্ষরিক অর্থে উন্নত প্রানী এসেছে পৃথিবীতে, মানুষের বেশে, একজন সৎ মানুষের সন্ধানে।

শী : কেমন আছো মি: হি? আমি সুদুর ____নক্ষত্রপুন্জ থেকে এখানে এসেছি, আমাদের একজন সৎ মানুষের প্রয়োজন, তাকে নিয়ে যাবো আমাদের স্বপ্নের জগতে যেখানে শুধুই আনন্দ আর আনন্দ, কোন কিছু্রই অভাব নেই সেখানে। আমরা সৃষ্টি জগতের উৎপত্তির উৎস কি তা বের করার চেষ্টা করে যাচ্ছি....তোমাদের মতই....তবে মনে হয় আমরা তা বের করর ক্ষেত্র খুব কাছাকাছি চলে এসেছি। এক্ষেত্রে আমাদের একজন ভাল মানুষের প্রয়োজন। ....কোন ভুল করা চলবেনা...তাহলে সমস্যা হবে। কিন্তু যদি ভাল মানুষের বদলে খারপ মানুষ হয় তাহলে আমাদের পরিক্ষা নিরিক্ষা সব বিফলে যাবে।

(হি এর মন ছিল ধান্দাবাজি আর কু-মতলবে ভরা। সে শী এর কথা বিশ্বাস করল বলে মনে হল না)

হি : ..আপনে ভালা লোকের কাছেই আইছেন...হে: হে: ...খোঁজার দরকার কি? ..ম্যাডাম, আপনের সামনে খাড়ানো আমিই সেই লোক যারে আপনে খুজতাছেন। ...

শী : যদি তোমার কোন আপত্তি না থাকে... জলদি চল আমার সাথে, ...ঐ যে দুরে যে যান টা দেখছো..তাতে করেই তোমাকে নিয়ে যাব আমাদের দেশে। ... আমাকে তোমাদের পৃথিবী থেকে আনুষাঙ্গিক আরো কিছু জিনিস নিয়ে যেতে হবে।

শী আর হি ঐ বিশেষ জানে চড়ে আকাশে উড়াল দিল। ...হি চিন্তা করেও বের করতে পারলনা এই বিশেষ জান টি কোন ধাতু দিয়ে বানানো। ...সে ভাবল যে ধাতু দিয়েই হোক পুরোটা ভেংগে ভাঙ্গারীর দোকানে বেচতে পারলেও ভাল টাকা পাওয়া যাবে। ...সে একটা সুযোগের অপেক্ষায় থাকলো এবং সুযোগটা এসেই গেল। ....যানটি একটা বিশেষ জায়গায় থামলো। পাহাড়ি যায়গা, শুধু পাথর আর পাথর। শী যান থেকে নেমে কি যেন খুঁজতে গেল। হি ভাবলো এইতো সময় দ্রুত যানটি নিয়ে নিজের যায়গায় ফিরে যেতে হবে, ভাংগারি’র দোকানে ছেলেটাকে খবর দিতে হবে ...কত কি..। হি যান টাকে চালু করলো...কিছু দুর যেতেই নিয়ন্ত্রন হারালো।....এক পরযায়ে যানটি ধ্বংস হয়ে গেল। সকল ইচ্ছেগুলোকে সাথে করে হি ও ধ্বংস হয়ে গেল। ....শী ফিরে এসে তার বিশেষ যান আর হি কে কোথাও খুজে পেলনা, ....শী যথারীতি আবারো হতাশ হল, প্রত্যেকবার তার ঠিক কোন যায়গাতে ভুল হয় তা ভাবতে লাগল। ...ফিরে যেয়ে সে কি জবাব দেবে তাও ভাবলো, কিন্তু কিছুই পেলনা। ...এই একটা কারনেই অনেক চেষ্টা করা সত্বেও তাদের গবেষনাটা সফল হচ্ছেনা। ...শী অনেকবার চেষ্টা করেও একটা সৎ লোক জোগাড় করতে পারেনি।

.........................................................................................

গরু নিয়ে বড়ি ফিরতে ফিরতে বকস এর আজ দেরি হয়ে গেল। সন্ধ্যা নেমে যাওয়াতে চারিদিক অন্ধকার হয়ে গেল। ....তার অনেক দিনের ইচ্ছা পাশের বাড়ির শেফালিকে বিয়ে করার, যদিও মাতাব্বরের পোলার ঝামেলার কারনে তা আর সম্ভব হচ্ছেনা। ...প্রতি রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকে “তারাখসা” দেখার জন্য। যদি একবার দেখতে পারে, তার জীবন আর কিছুই লাগবে না, তার জীবনটাই ধন্য।

বকশের ইচ্ছে মনে হয় পুরন হলো আজ....সে দুর আকাশে আজ “তারাখসা” দেখলো....আর সংগে সংগে তার মনের ইচ্ছেটা জপ করতে করতে বাড়ি ফিরল। ...(যদিও ওটা তারাখসা ছিলনা...ওটা ছিল ঐ বিশেষ যান এবং হি এর ধ্বংস হওয়ার দৃশ্য) ...

পরদিন বকশ জানতে পারল মাতাব্বরের পোলারে পুলিশ ধরে নিয়ে গেছে। তার নামে অনেকগুলো চাঁদাবাজির মামলা ছিল। ...বকশের মনে খুশি আর ধরেনা। ...সে শেফালির সাথে দেখা করল। ....কয়েকদিন পরেই তাদের বিয়ে হয়ে গেল।

>
>
>
>
পাদটিকা:
১। শী’রা কখনোই মিথ্যে বলতে বা মিথ্যে বলা ধরতে পারেনা।
২। শুধু মাত্র মনুষ প্রজাতিই মিথ্যে বলতে পারে আনায়েসে।
৩। প্রকৃতি কখনোই তার রহস্যময়তায় কোন ফাক রাখার চেষ্টা করেনা

(এটা আমার বন্ধু শহীদুল ইসলাম মঞ্জু এর লেখা)


Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×