নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজার (ই-রিসোর্স অ্যাকসেস সেন্টার) আরিফ বাংলানিউজকে ই-মেইলের মাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ভিসা কার্ড এবং একটি ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে টিকেট কেনার ব্যবস্থা করায় এর সুবিধা সবাই পাবে না।
অন্যান্য ব্যাংকের ভিসা বা এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে টিকেট কাটার সুযোগ থাকলে ই-টিকেটিং এর সুবিধা সবাই পেতো বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আবু নাছের বাংলানিউজকে বলেন, “যাদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের চুক্তি হয়েছে সে সব ব্যাংকের কার্ডধারীরা এ সুবিধা পাবেন। তবে এ সুবিধা যাতে সবাই পান তার জন্য রেলমন্ত্রণালয় কাজ করছে।”
রেলের মহাপরিচালক আবু তাহেরও বাংলানিউজকে জানিয়েছেন, ই-টিকেটিংয়ের সুবিধা যাতে অন্যান্য ব্যাংকের ভিসা বা এটিএম কার্ডধারীরাও পান তা রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রেলওয়েতে চালু হয়েছে ই-টিকেটিং। রেলপথ মন্ত্রণালয়ের (রেলভবন) সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ই-টিকেটিং-এর উদ্বোধনকালে যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইন্টারনেটের মাধ্যমে যে কেউ বাসা-বাড়ি, অফিসে বসে অতি সহজে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। এতে অর্থ ও সময় সাশ্রয় হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




