চট্টগ্রাম ফ্লাইওভার যুগে প্রবেশ করেছে। বন্দর এলাকায় নির্মিত হয়েছে একটি ফ্লাইওভার। স্টেশন রোড-কদমতলীতে আরেকটি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। বহদ্দারহাট এলাকায় নির্মীয়মান ফ্লাইওভারে এযাবৎ তিন দফা দুর্ঘটনা ঘটেছে। প্রথম দফা দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। দ্বিতীয় দফা দুর্ঘটনায় সপুত্রক একজন শিক্ষিকা প্রাণে বেঁচে যান। সংশ্লিষ্ট সিডিএ প্রকৌশলী এজন্যে নিজেদের দায় স্বীকার না করে উল্টা শিক্ষিকার গাড়ি চালনাকে দায়ী করেছেন বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এঘটনার মাত্র তিন দিনের মাথায় ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হলো। তিনটি গার্ডার ভেঙ্গে পড়লো। প্রাণহানি ঘটলো সংবাদপত্রের হিসেবে ১৪ জন। তবে স্থানীয়দের হিসেবে প্রাণ হানির সংখ্যা আরো কয়েকগুণ বেশী বেশী। দুর্ঘটনারপর বিদ্যুৎ বিহীন অবস্থায় লাশ সরানো হয়েছে বলে স্থানীয়দের অভিমত। সত্যই এ ঘটনা অমানবিক মর্মান্তিক ও অসমর্থনীয়। খোদ স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যোগাযোগমন্ত্রীও এ ব্যাপারে একইভাবে কথা বলেছিলেন। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মন্ত্রী পর্যায়ের এসব বক্তব্যকে আমলেই আনেনি। যে প্রকৌশলী এ ফ্লাইওভারের দায়িত্বে রয়েছেন, তিনি বিগত সামরিক ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে প্রথম দুর্ঘটনার পরই সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এখনো ঐ ব্যক্তিই এ কাজের দায়িত্বে। অপরাধ করে অর্থাৎ ঘুষ দুর্নীতি করে পার পাবার পর এ ধরনের লোকগুলো যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থার শেষ কোথায়? গত শনিবারের বহদ্দার ফ্লাইওভার দুর্ঘটনার পর স্থানীয় তথা চট্টগ্রামের লোকমুখে একটা প্রশ্ন শোনা যাচ্ছে; বহদ্দারহাট ফ্লাইওভার কি সিমেন্ট দিয়ে নির্মাণ করা হচ্ছে, নাকি ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে? এ প্রশ্নের জবাব দেবার জন্যে সরকার কি ব্যবস্থা নেবেন, তা জানার জন্যে আমরা অপেক্ষা করছি।
বহদ্দারহাট ফ্লাইওভার সিমেন্ট নাকি ময়দা দিয়ে তৈরী হচ্ছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।