somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে এসেছে সার্কুলার ট্রেনের প্রথম দুটি চালান ।। চট্টগ্রামে যাত্রী পরিবহন শুরু এপ্রিল থেকে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীন থেকে আমদানিকৃত সার্কুলার ট্রেনের প্রথম চালানের দুটি ট্রেন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গতকাল এই ট্রেন খালাস করে রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ করেছে। আজকালের মধ্যে এই ট্রেন ঢাকায় পাঠিয়ে দেয়া হবে। আগামী দিন কয়েকের মধ্যে আরো তিনটি ট্রেন এবং পরবর্তীতে প্রতি মাসে দুই তিনটি করে ট্রেন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র গতকাল এই খবর নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, প্রায় চারশ’কোটি টাকা ব্যয়ে ঢাকা এবং চট্টগ্রামে সার্কুলার ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী মাসেই এই ট্রেন ঢাকা এবং পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল থেকে চট্টগ্রামে যাত্রী পরিবহন শুরু করবে। জানা গেছে, প্রতিটি ট্রেনে তিনটি বগি রয়েছে। সামনের এবং পেছনের বগিতে চালকের বসার কেবিন রয়েছে। অর্থাৎ এই ট্রেন সামনে এবং পেছনে থেকে চালানো যায়। এই ট্রেনে আলাদা করে কোন ইঞ্জিনের প্রয়োজন নেই। ১৮০ ফুট দীর্ঘ এই ট্রেনের তিনটি বগিতে তিন শতাধিক যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম মহানগরীতে প্রাথমিকভাবে চারটি ট্রেন দেয়া হবে। সার্ভিসটি জনপ্রিয় হয়ে উঠলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, দেশে যানজট পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের অবস্থা ভয়াবহ। যানজটের কবলে পড়ে প্রতিদিন লাখ লাখ মানুষের কোটি কোটি শ্রম ঘণ্টা নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকার জ্বালানি অহেতুক পুড়ে যাচ্ছে। এই অবস্থার অবসানে সরকার রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে কমিউটার ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য চীন থেকে সম্পূর্ণ তৈরি অবস্থায় ২০টি কমিউটার ট্রেন কিনে আনার প্রকল্পও গ্রহণ করা হয়। রাজধানী ঢাকা থেকে জয়দেবপুরসহ সন্নিহিত এলাকায় একটি রুট নির্ধারণ করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে ঘিরে বিদ্যমান রেললাইন ব্যবহার করেই এই সার্কুলার ট্রেন পরিচালনা করা হবে। চট্টগ্রামে জ্বালানি তেলের প্রধান তেল সংরক্ষণাগার পতেঙ্গা থেকে তেল পরিবহনের জন্য বিদ্যমান যে রেল লাইন রয়েছে সেটির উপর দিয়ে কমিউটার ট্রেন চালানো হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কদমতলী পাহাড়তলী হয়ে ফৌজদারহাট এবং সেখান থেকে পোর্ট কন্টেনার ইয়ার্ড, সল্টগোলা ক্রসিং হয়ে ঘুরে কদমতলী লেবেলক্রসিং এর কাছে এসে থামবে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং লাইন সংস্কার করা হয়েছে।

চীন থেকে সংশ্লিষ্ট লোকজন এসে এই ট্রেন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো তিনটি ট্রেন আসবে। দ্বিতীয় চালানের ট্রেনগুলো দিয়ে চট্টগ্রামে কমিউটার ট্রেন সার্ভিস শুরু হবে বলে সূত্র জানিয়েছে। আগামী জুন মাসের মধ্যে চারশ’ কোটি টাকা দামের বিশটি ট্রেনই দেশে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

গতকাল বাংলাদেশ রেলওয়ের পদস্থ একজন কর্মকর্তা দৈনিক আজাদীর সাথে আলাপকালে জানান, বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনটি বেশ জনপ্রিয়। অনেক উন্নত শহরে মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে এই ট্রেন ব্যবহার করেন। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের ভ্রমণ খুবই আরামদায়ক বলেও তিনি জানান। চট্টগ্রামে এই সার্ভিস যথাযথভাবে কার্যকর হলে নগরীর যানজট বহুলাংশে ঘুচে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন।

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×