somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্বাঞ্চলের ২২টি ট্রেনের পরিচালন সময় বাড়ছে

১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ২২টি আন্তনগর ট্রেনের পরিচালন সময় বাড়ানো হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুটি প্রকল্পের আওতায় ডবল লাইনের কাজ চলার কারণে ধীরগতিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়ে যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম এবং কিশোরগঞ্জের ভৈরব থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত রেলের ডবল লাইনের কাজ চলছে। পাশাপাশি তৈরি হচ্ছে কয়েকটি রেলসেতু। এ কারণে বিদ্যমান রেললাইনে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রকৌশলীরা। তাই ২২টি ট্রেনের পরিচালন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ডবল লাইনের কাজ চলার কারণে রেলপথের অন্তত সাতটি স্থানে থামিয়ে ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে। এতে প্রতিটি স্থানে অন্তত ছয় মিনিট করে সময় নষ্ট হচ্ছে। তাতেই পরিচালন সময় ৪২ মিনিট বেড়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, ২২টি ট্রেনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আটটি, ঢাকা-সিলেট রেলপথের আটটি, চট্টগ্রাম-সিলেট রেলপথের চারটি এবং ঢাকা-নোয়াখালী রেলপথের দুটির পরিচালন সময় বাড়ানো হচ্ছে। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মিয়াজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকায় প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। ১ জুলাই থেকে নতুন সূচিতে ট্রেন চলাচল করবে।’
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×