somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকদের অবসর সুবিধা দিতে ১ হাজার ৪শ’ কোটি টাকা প্রয়োজন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের ভাতা নিষ্পতির জন্য এক হাজার ৪শ’ ৪২ কোটি ৫৭ হাজার ৩৬২ টাকা প্রয়োজন বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে গতকালের (৪-২-১৫)বৈঠকে স্বপন ভট্টাচার্য্যরে (যশোর-৫) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা আইন অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীর অবসর সুবিধা প্রদান করা হচ্ছে। প্রবিধান-৯(১)অনুযায়ী শিক্ষক-কর্মচারীর এম.পিও থেকে কেটে নেওয়া ৪ শতাংশ চাঁদার উপর ভিত্তি করে অবসর সুবিধা প্রদাণ করা হয়। এই চাদা নেওয়া হচ্ছে ২০০৫ সাল থেকে কিন্তু অবসর সুবিধা দেওয়া হচ্ছে ১জানুয়ারি,১৯৮০ সাল থেকে। এক্ষেত্রে বোর্ড প্রতিষ্ঠার সময় সরকারি ৮৯ কোটি টাকার অর্জিত মুনাফা শুধুমাত্র অফিস পরিচালনার বাবদ ব্যয় করার অনুমোদন রয়েছে। তিনি বলেন, বর্তমানে ৪ শতাংশ হারে মাসিক চাঁদা থেকে প্রতি বছর আয় হয় প্রায় ১৭ কোটি টাকা কিন্তু অবসর সুবিধার জমাকৃত আবেদন নিষ্পতির জন্য প্রয়োজন মাসিক ৫৬ কোটি টাকা। ফলে প্রতিবছর ঘাটতি যোগ হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন ৩২ হাজার ৫৩টি এবং কল্যাণ ট্রাস্টে ১৮ হাজার ৫শত আবেদন নিষ্পতি করতে বর্তমানে ঘাটতি আছে এক হাজার একশত বাইশ কোটি সাতান্ন হাজার তিন শত বাষট্টি এবং তিনশত বিশ কোটি টাকা। তিনি জানান, ২০১১ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধার টাকা শুধু প্রদান করা সম্ভব হয়েছে।
শিক্ষা মন্ত্রী শিক্ষকদের অবসর সুবিধা অব্যাহত রাখতে বোর্ডের জন্য প্রতি বছরে প্রায় চারশত কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টেও জন্য দুইশত কোটি টাকাসহ প্রতিমাসে ৬০ কোটি টাকা মুনাফার জন্য সিড মানি বাবদ (১০শতাংশ হারে সুদ) মোট সাত হাজার দুই শত কোটি টাকা এককালীন বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়াও ৯(১)ক অনুযায়ী প্রতিবছর সরাসরি জাতীয় বাজেটে দুটি প্রতিষ্ঠানের জন্য যথাক্রমে চারশত এবং দুইশত কোটি টাকা করে মোট ছয়শত কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×