বৃষ্টিবালক এবং একটি দিন
কিছু এলোমেলো ভাবনা
কিছু আলো আধারির খেলা
তুমি ছুঁয়েছিলে আমার কপোল
আমি ছুঁয়েছিলাম তোমার ওই চক্ষুযুগল
তুমি ভরে দিয়েছিলে আমার আঁচল
কিছু ঝরা বকুল দিয়ে
আর আমি?
আমি সেই ঝরা বকুল দিয়ে
মালা গেঁথে তোমায় দিয়েছিলাম
তুমি বেঁধেছিলে সুর
আর আমি সেই সুর এ বেঁধেছিলাম গীতিকবিতা
তুমি রেখেছিলে আমার অধরে তোমার অধর
আর আমি সেই অধরে ঢেলে দিয়েছিলাম
ভালোবাসার বিষ
বৃষ্টিবালক একটি দিন সাথে
তুমি আর আমি !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


