তুমি প্রশ্নে খোঁচালে আমায়, আমি ভুলে গেছি কিনা?
নাহ! ভুলি নি তো...
এই তো সে রাতের ঘটনা।
সেকি ভোলা যায়, নাকি ভোলবার মত?
সেদিনের শিহরণ মনের কোঠায় ভেসে বেড়ায়,
আজও কম্পিত করে তোলে
আমাকে, আর ...
হয়ত সেদিন রাতে বৃষ্টি হয় নি, তাতে কি
লজ্জার বর্ষণে কি তুমি সিক্ত হও নি?
গান আমি গাইতে পারি নি,
তবে সেদিন কি আমার নীরবতায় মুগ্ধ হওনি?
নিষ্পাপ আবেগ-মোহ তোমাকে কি পাগল করেনি?
নাকি এগুলো তুমি মনে রাখনি?
****************************
*************************
আরও বহু সৃষ্টি ঘটিয়েছিলুম সেদিন,
যার বাস্তব প্রমাণ আমি, আমার ভালোবাসা আর জীবন্ত একখানা আবেগ...
যা ছিল, রবে এবং বর্তমান।
তবে এখন....
তুমিই বল, আমি কি উন্মাদ নাকি প্রেমিক?
তাহলে?
এটাও বল, আমি ভুলেছি নাকি ভুলিনি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


