somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ইস্যুবিহীন হুদাই সংলাপ; আশা করি ভাল লাগবে না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মিউজিক ভিডিও যদি ডকুমেন্টারিতে রুপ নেয়, তখন সেটা আর কাঙ্ক্ষিত বিষয় রুপে প্রকাশ পায় না।
অর্থবহ গান সম্পূর্ণতা পায় একটি মানসম্পন্ন ভিডিওয়ের সহায়তায়। নব্বই দশক কিংবা বিংশ শতাব্দীর শেষের দিকেও আমরা অনেক ভাল গান পেয়েছি, এখনও যে খুব খারাপ মানের পাই, তা কিন্তু নয়। কিন্তু অপসংস্কৃতি যখন সংস্কৃতিতে রুপ নেয়, তখন তা দেখতে বড়ই কদর্য লাগে। আমাদের নিজস্ব সংস্কৃতি বলে একটা বিষয় আছে, যার বদলী হিসেবে অন্য কিছুকে ঢুকিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া। নিজস্ব সংস্কৃতি সর্বদাই নিজের দেশের অামৃত্যু সম্পদ বলে বিবেচিত! কোন একটা বিষয় থেকে শিক্ষা নেওয়া উত্তম, তবে তাকে রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিজস্বতাকে কলুষিত করার কোন প্রয়োজন দেখি না। তাতে ব্যাক্তিত্ব জনপ্রিয়তার জোরে বাড়লেও, দেশের ঝুলিতে কিঞ্চিত পরিমাণ গৌরব বাড়বে বলে আশা করা যায় না।
একটা ভাল কম্পোজিং পূর্নতা পায় কথা ও সুরের গুনে; আর একটা ভাল ভিডিও সেই গানকে আরও দর্শকপ্রিয় করে তোলে। আর ভিডিও লেংথ যদি হয় ডকুমেন্টারির লেংথ এর মতো, তবে তা নিয়ে কথা বলার কিছু নেই। কারণ বিতর্ক, সমালোচনা একজনের লাভ ছাড়া ক্ষতি করে না। হয়তবা এক্ষেত্রে কিছু ব্যক্তি পক্ষে বা বিপক্ষে কথা বলবে। কিন্তু তাতে বিতর্কিত ব্যক্তিরই লাভ।
গান হওয়া উচিৎ এমন যার দৈর্ঘ্য, কথা, সুর, ভিডিও সব মিলিয়ে পারফেক্ট রুপ দেবে, যাতে মানুষ বাহবা দেবে। সব মানুষ পারফেক্ট হয় না এটা যেমন সত্য, তেমনি পারফেক্ট করে গড়ে না তুললে বা ভুল ধরিয়ে না দিলে ভুল একসময় বিশালাকার ধারণ করবে। এডিস মশার জীবনকে লার্ভা অবস্থাতেই মৃত্যুর মুখোমুখি করতে হয়, নতুবা ডিম পাড়া অবস্থায় রুপান্তরিত হলে, মানুষের বিপদ ডেকে নিয়ে আসতে পারে।
সংগীত, চলচিত্র আমাদের নিজস্ব সম্পদ, একে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের নিজেদের। একে হাস্যকর করে তুলে, চুরি অপবাদ নিয়ে বা সমালোচনায় নিয়ে গিয়ে দেশের শিল্প সংস্কৃতিতে আঘাত হানা হয়তবা উচিৎ হবে না। মার্জিত সংলাপ যেমন নাটককে দর্শকপ্রিয় করে তোলে, তেমনি সুমধুর কন্ঠের পারফেক্ট একটা গান চরম জ্যামে আটকে থাকা শহুরে নাগরিকের মনে আনে প্রশান্তি।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×