somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোষ্ট অফিসে একদিন..

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিভিন্ন দেশ জামানী, চায়না ইত্যাদি থেকে প্রায়ই বিভিন্ন ইন্ড্রাষ্ট্রিয়াল মালামাল আশে। তো বেসরকারী কুরিয়ারে আসলে সিএনএফ এজেন্ট ছাড়ায় আর সরকারীটায় আসলে কাস্টমস ইচ্ছামত একটা ট্যাক্স ধরে পাঠায় দেয়। কিন্তু এবার আর তা হল না। সরকারী কুরিয়ারে আসা একটা মাল কাস্টমস কতৃক আটক করছে। প্রথমে অবাক হলাম আমার মাল আবার আটক হল কেন? পরে মনে পড়ল সামনে কুরবানী তো। সরকারী চাকুরীজিবীদের বাড়িতে বড় বড় গরু জবাই হওয়ার টাকা মনে হয় এখনও সম্পূন যোগাড় হয় নি। তো আগেই থেকেই সরকারী অফিসে যাওয়ার আগে ১০০ টাকা ও ৫০ টাকার ৭-৮ টা করে নোট ভাংতি নিয়ে যেতে হয় (উল্লেখ্য ১০০-৫০ ডাক অফিসের জন্য, বড় যায়গায় ৫০০-১০০০ টাকা)। কারন এরা বাস হেল্পার থেকেও খারাপ। বাস হেল্পার বড়জোর ৩-৪ টাকা বেশি রাখবে। আর এদের ১০০০ টাকার নোট দিলে এক টাকাও ফেরত দিবে ন।
যাই হোক গিয়ে দেখলাম শুধু আমি না। এই সপ্তাহে যত মাল আসছে সবই আটক। কয়েকশত লোক লাইনে। প্রথমেই পিয়ন, দরখাস্তের উপর ৫ টাকার স্টাম্পের জন্য চাইল ১০০ টাকা। ওখানে আছে প্রায় ৩ জন । তো তিনজন মিলে এইটা খাইলে মাত্র ৩৩ টাকার মত পড়ে, ব্যপার না। এরপর কয়েক ধাপ পার হয়ে, মাল খোলা হল কাস্টমস অফিসারের সামনে । কাস্টমস অফিসার লিখে দিলেন ট্যাক্স ১৫০০ টাকা। তো মাল প্যকেট করার জন্য আর এক পিয়ন বলে স্যার প্যকেট করার টাকা? আরে প্যকেট করবি দড়ি দিয়ে, এইটা আবার কিসের টাকা। না, ভাবলাম সবাই যখন গরু কিনবে ওর তো অন্তত একটা খাসি হলেও কিনতে হবে। খাসি কিনার জন্য দিলাম ৫০ টাকা। সে, ভাবখানা এমন নিল..স্যার সমস্যা নাই আপনার মাল সুন্দর করে প্যাকেট করে কালই পাঠায় দিব । মনে হল হেতেই অফিসের সব।
আরও কয়েক যায়গায় এইভাবে গরু, খাশির হাসিলের টাকা দিয়ে যখন শেষ টেবিলে আসলাম উনি এবার কাস্টমস অফিসারের লিখা ১৫০০ টাকা ফমে লিখে ফাইনাল করবেন। তো আমার সাক্ষর দেওয়ার পর আমি চলে আসতে উদ্যত হলাম। চেয়ার থেকে উঠার সাথে সাথে উনি বললেন স্যার কিছু কথা বলা যাবে। আমিত বুঝলাম কি কথা। কোন কথা না শুনে পকেট থেকে আর একশ বের করে বললাম রাখেন। এই বলে চলে আসলাম। তো পরের দিন এলাকার পোষ্ট মাষ্টার ফোন, আপনার মাল আসছে। ট্যাক্স কত? আমি জানি আমার ট্যাক্স, ডাক ফি সহ ১৭০০ হওয়ার কথা। কিন্ত সে বলল ট্যাক্স লিখা আছে ৪০৮ টাকা। ট্যাক্স ধরছে ২০০ টাকা। পরে বুঝলাম..ওই যে শেষ ব্যাক্তিকে একশ টাকা দেওয়ায় তিনি আমার ১৩০০ টাকার বদলি ফমে তোলার সময় তুলেছে ২০০ টাকা…..হাসারও কোন উপায় নাই কাদারও কোন উপায় নাই ….সত্যিই আমরা এক আজিব দেশের আজিব নাগরিক…………
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×