নারী অধিকারকে স্বাগত জানালো কনফুসীয়বাদ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আড়াই হাজার বছরেরও বেশি সময় পর কনফুসিয়াসের দর্শনে নারী অধিকারের স্বীকৃতি মিললো। ঐতিহ্যবাহী কনফুসীয় চিনত্দাধারায় নারীদের সামান্যই মর্যাদা দেওয়া হতো। কনফুসীয় লোকাচারে নারীদের জন্য কঠোর শ্রেণীপ্রথা অনুসরণ করা হয়ে থাকে। এতে একজন নারীকে পুরুষের অনুগত থাকতে হতো। কনফুসিয়াস দর্শনের তত্ত্বাবধানকারী কং দে হং বলেন, আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখন থেকে পুরুষ এবং নারী সমান। নতুন এ পরিবর্তনের কারণে প্রায় 2 লাখ নারী সমান অধিকারের ধর্মীয় স্বীকৃতি পেলো। চীনের জীবনযাত্রা এবং রাজনীতিতে কনফুসিয়াসের প্রভাব ব্যাপক। খ্রিস্টপূর্ব 551 থেকে 479 সময়কালে এ মহান দার্শনিক বয়োজ্যেষ্ঠদের প্রতি ভক্তি ও শ্রদ্ধার রীতি গড়ে তোলেন। তবে নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল পৃথক। কনফুসিয়াসের মতে, নারীদের প্রতি সহানুভূতিশীল হলে তারা পুরুষদের এড়িয়ে চলতে চায়। অন্যদিকে নারীদের সঙ্গে পার্থক্য বজায় রেখে চলতে গেলে তারা অসন'ষ্ট হয়। কং দে হং বলেন, বিয়ের পর স্বামীর সঙ্গে নারীরা যখন বসবাস করতে নিজ গৃহ ছেড়ে চলে যায় তখনো তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কনফুসিয়াসের বংশধর হয়েই থাকে। চীনে কমিউনিস্ট শাসনামলের বেশিরভাগ সময়জুড়ে বিশেষ করে সাংস্কৃতিক বিপ্লব চলাকালে কনফুসীয়বাদীরা নিপীড়নের শিকার হয়। এ সময় বহু কনফুসীয় মন্দির ধ্বংস করে দেওয়া হয়। বর্তমানে এ ধারার পরিবর্তন ঘটেছে। চীনের অধিকাংশ স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে কনফুসীয়বাদ শিক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়া চীনা সরকারের 10 বিলিয়ন ডলারের অর্থায়নে আগামী 4 বছরে বিশ্বের বিভিন্ন স্থানে কনফুসীয় ইন্সটিটিউট গঠনের পরিকল্পনাও করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, চীনের বর্তমান শাসকগোষ্ঠী কনফুসীয়বাদকে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অংশ হিসেবে গণ্য করছে। এছাড়া কঠোর শ্রেণীপ্রথার বিষযটিকে তারা শাসকগোষ্ঠীর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। শাসক গোষ্ঠীর অনেকের মতে, এ মতবাদ দেশে নৈতিকতার মানকে আরো উন্নত করবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন