somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[পাক সার জমিন সাদ বাদ] হুমায়ুন আযাদ

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আযাদ স্যারের এই লেখাটা আমার খুব ভালো লাগে........
আমরা ইসলামী জিহাদে বিশ্বাস করি।
সব মুসলমানের জন্য এটা ফরজ।
আমরা বিশ্বাস করি যতদিন না পৃথিবীর সমস্ত কাফের ইসলামে ঈমান আনবে ততদিন আমাদের জিহাদ চালিয়ে যেতে হবে; জিহাদ পরম রাহমানির রাহিম আল্লার নির্দেশ, তা আমরা হরফে হরফে পালন করবো; নিজেদের বুকের খুন দিয়ে, কাফেরদের বুকের খুন নিয়ে। আমরা কোন ভন্ডামোতে বিশ্বাস করি না, ভন্ডামো হচ্ছে নাসারাদের, মালাউনদের ধর্ম ও কর্ম; তবে অনেক ভন্ড আছে যারা মুসলমানের ছদ্মবেশ পরে আছে, তারা মহান আল্লার বাণীর ব্যাখ্যা দেয় শয়তানের মতো,- তারা শয়তান, তারা শয়তানের ছহবতে উৎপন্ন; তারা বলে ইসলাম আর গণতন্ত্রে কোন বিরোধ নাই। যারা একথা বলে তারা কাফের, তারা মুরতাদ।
ইসলাম হচ্ছে আল্লার, গণতন্ত্র সমাজতন্ত্র নামের খানকিবৃত্তি হচ্ছে কাফেরদের, নাসারাদের, ইহুদীদের, খ্রিস্টানদের; কাফেরদের ধ্বংস করা হচ্ছে রাহ্মানির রাহিম আল্লাতালার অকাট্য নির্দেশ।
ধ্বংস করতে হবে নিরন্তর, নিদ্রাহীন, বিরামহীন জিহাদের মাধ্যমে।
আল্লা রাসুলের বাণী ঠিক বুঝেছিলেন হজরত আবু আলা মওদুদি ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, বেহেশতে তারা শ্রেষ্ঠ পাবেন।
একসময় আমি সাম্যবাদ ও সর্বহারা করেছি- নাউজুবিল্লাহ, -মার্ক্স- এঙ্গেলস- লেনিন-ট্রটস্কি- স্ট্যালিন- মাও সে তুং নামের কতগুলো ইবলিশ শয়তান, ডেভিলের, মেফিস্তোর, বই পড়েছি; মনে করেছি শ্রেণীসংগ্রামই আসল কথা, সর্বহারার একনায়কত্ব স্থাপনই ইতিহাসের বিজ্ঞান- বাকস্বাধীনতা নামের জেনায় বিশ্বাস করতাম, -নাউজুবিল্লাহ; তারপর পাক ইসলামের পবিত্র কিতাবগুলো পড়ে আমি বুঝতে পারি আমি কাফের হয়ে গিয়েছিলাম, মুরতাদ হয়ে গিয়েছিলাম, চরম ভুল পথে চলে গিয়েছিলাম।
এই বইগুলো পড়া সহজ, বোঝাও সহজ, কোন কচকচি নেই, আছে চরম সত্য, আছে চরম নির্দেশ; আমি তওবা করে ইসলামে ফিরে আসি, যেমন ফিরে এসেছেন আমার অনেক নেতা, প্রায় সব নেতা, যারা সাম্যবাদের নামে নিজেকে কুরবানি করেছিলেন, এখন তারা অন্যরকমে বলি হয়ে গেছেন।
ওই কুফরি থেকে আমাকে উদ্ধার করে "জামাঈ জিহাদে ইছলাম পার্টি"।
হজরত আবু আলা মওদুদি আর আয়াতুল্লা রুহুল্লা খোমেনির কিতাব পড়ে আমি বুঝতে পারি খাঁটি ইসলামকে, আমার দিল বদলে যায়, আমি পাক হয়ে উঠি, জিহাদি হয়ে উঠি।

[পাক সার জমিন সাদ বাদ]


উপরের লেখাটা অনেক অর্থ বহন করে,এবং পাঠকের দৃষ্টিভঙির উপর নির্ভর করে আপনি কিভাবে গ্রহন করলেন...............।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×