গাজায় হামলা ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজায় হামলা ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা
গাজা উপত্যকায় নৃশংস সামরিক হামলার প্রতিবাদে ভেনিজুয়েলায় নিয়োজিত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, গাজায় বর্বরোচিত হামলার জন্য যুদ্ধাপরাধের দায়ে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরাইলি প্রেসিডেন্টের বিচার হওয়া উচিত।
............
সারা বিশ্ব সোচ্চার হলেও সর্বপ্রথম বলিষ্ঠ ও কার্যকর প্রতিবাদ জানিয়েছে ভেনিজুয়েলা। প্রেসিডেন্ট হুগো শাভেজ রাজধানী কারাকাসে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধ ঘোষণা করে রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। তাতে বলা হয়, ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ওই দূতাবাস বন্ধ হয়ে যাবে। এর আগে হুগো শাভেজ ইসরাইলের হামলাকে হত্যাকারীর কাজ বলে নিন্দা জানিয়েছিলেন। তিনি ভেনিজুয়েলার ইহুদিদেরকেও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলিরা নিরপরাধ মানুষের ওপর বোমা হামলা করছে। তারা কাপুরুষ। নিরস্ত্র মানুষের ওপর এমন হামলা চালিয়ে সেনারা কি বীরত্বই না প্রদর্শন করছে!
(সূত্র: মানবজমিন)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন