somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ তুই কি আমার 'তুমি' হবি?

০২ রা জুন, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায়, তখন আমাদের পুতুল খেলার বয়স। ছেলেরা অবশ্য পুতুল খেলে না, তুই ছাড়া আর কোন খেলার সাথী না থাকায় আমাকে খেলতেই হতো। পুরো বিল্ডিঙ্গে মাত্র দুটো পিচ্চিই ছিলাম আমরা। সেই হিসেবে তোরও আর কেউ ছিল না আমি ছাড়া। কিন্তু তোর স্বভাবে চাপিয়ে দেয়ার অভ্যাস সেই ছোটবেলা থেকেই ছিল। তাই আমাকেই মানিয়ে চলতে হতো। তোর কথা না শুনলে হুলস্থুল কান্ড বাঁধিয়ে দিতি, কেঁদেকেটে একাকার করতি। সেদিন যেমন, বৃষ্টির দিন ছিল, আমাদের বারান্দায় বসে খেলছিলাম। কি একটা কথা নিয়ে রেগে তোকে 'তুই' বলে ফেললাম। আর তোর সে কি রাগ। কাঁদলি, আমার আম্মুর কাছে বলে দিলি। আম্মু মুচকি হেসেছিল সেদিন, মিথ্যে করে আমাকে একটু বকাও দিয়ে দিয়েছিল। তোর ছেলেমানুষির কথা মনে হলে এখনো হাসি আমরা মা-ছেলে। তারপরো তোর রাগ কমলো না, কয়েকদিন আমার সাথে কথাই বললি না। শুধু ভুলে একবার 'তুই' বলে ফেলার জন্য।

তারপর অনেকদিন চলে গেলো, অনেক শীত শেষে বর্ষা এলো, পৃথিবীটা সূর্যকে ঘুরে এলো অনেকবার। মাঝে বড় হয়ে গেলি তুই, আমি। তোর ফ্রকের জায়গা দখল করলো সালোয়ার-কামিজ, আমিও আর হাফপ্যান্ট পড়ি না। স্কুলের শেষভাগে পড়ি দুজনই। তুই সিরিয়াস ভালো স্টুডেন্ট হয়ে গেলি, এক্সামে প্লেস করিস, স্কুল ডিবেটের লিডার, সায়েন্স ফেয়ারে প্রজেক্ট দিস, শিশু আ্যাকাডেমি থেকে নৃত্যের পুরষ্কার নিয়ে আসিস। আর আমি লেবেনডিস, কিচ্ছু করি না। না পড়াশোনা, না অন্যকিছু। আমার শুধু ডায়েরীর পাতাগুলো ভরে যেতে থাকে, কবিতা লিখে, তোকে ভেবে লেখা কবিতায়। আমার মনটাও বদলে গেছে, তোকে দেখার দৃষ্টি বদলে গেছে। আমাদের সম্মোধনটাও বদলে গেছে, আমরা 'তুই' ই বলি এখন, এখন আর তুই রাগ করিস না। রাগ তুই অবশ্য করলি আবার, আবার কাঁদলি খুব তোকে একটা চিরকুট দেয়ায়। আবার তুই আম্মুকে বিচার দিলি, এবার আম্মু আমাকে বকা দিলো না, এবারো হাসলো, সে হাসি খুব করুণ ছিল। আম্মুর যে আমার ডায়েরী সব পাতা পড়া ছিল, তোকে ঘিরে আমার অনুভূতিগুলো জানা ছিল তার। আম্মু তার ছেলের জন্য শেষ চেষ্টা টুকু করেনি বলে আক্ষেপও ছিল। হয়তো বলতে চেয়েছিল তোকে, 'কি এমন ক্ষতি রে মা, আমার ছেলেটাকে একটু ভালোবাসলে!?' বলেনি, হয়তো আস্থা রাখতে পারেনি, নিজের যোগ্যতাহীন ছেলের জন্য তোকে চাইতে সাহস পায়নি। এখনো আমরা মা-ছেলে তোর কথা বলি, দুজনই অভিনয় করি যেন কিছুই হয়নি, বেশ আছি। লুকিয়ে রাখি অনুভূতিগুলোকে!

ও, চিরকুটে লিখেছিলাম,

''তোকে আমার 'তুমি' ডাকতে ইচ্ছে করে খুব,
তুই কি আমার 'তুমি' হবি ?''
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×