somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো টুকরো ভালবাসা - ৭

০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টুকরো - ৬, টুকরো - ৫, টুকরো - ৪ , টুকরো - ৩, টুকরো - ২, টুকরো - ১

'আর দুটো দিন থাকলে হতো না?' - ছেলেটির চোখে আকুতি।
'কিভাবে বলো? বিদেশী তিনজন ছাড়া হোস্টেলে কেউ থাকবে না, ক্যান্টিনও বন্ধ হয়ে যাচ্ছে। বাসায়ও জানে ছুটি।' মেয়েটি বলে।

বোঝে ছেলেটি। কিন্তু তার খুব মন খারাপ হয়। পুরো দশ দিনের বন্ধ। অন্যান্য ক্যাম্পাসে অবশ্য এর চেয়েও বেশী দিনের ছুটি। কিন্তু দশ দিনই ছেলেটির কাছে দশ বছরের মতো মনে হয়। রিক্সা ডেকে দুজন উঠে বসে। বাস স্ট্যান্ডে যাচ্ছে দুজন। মেয়েটি বাড়ি যাবে, সাভার। ছেলেটি তাকে বাসে তুলে দিয়ে আসবে। ছেলেটিকে সেখান থেকে টিউশনীতে যেতে হবে, আজ না গেলে আবার ঈদের আগে টাকাটা পাওয়া যাবে না।
'তুমি আসতে পারবা না এর মধ্যে দু-তিনদিন?' অনর্থক প্রশ্ন, তবুও জিজ্ঞেস করে ছেলেটি।
'তোমার কি মাথা খারাপ? ঢাকায় আসবো কি কাজের কথা বলে?'
'বলবা ঈদের শপিং আছে।'
'আমার ঈদের শপিং করা শেষ, এটা আব্বু-আম্মু জানে।'
'আচ্ছা, তাহলে আমি আসি সাভার? সকালে বাসা থেকে রওনা দেব, রাতে চলে আসবো। তুমি স্মৃতিসৌধে বা জাবির সামনে আসতে পারবা না?'
'আরে নাহ! বাসা থেকে বের হবো কেমনে? কেউ দেখে ফেললে বিরাট ঝামেলা হবে।'
'আমি তোমার বাসার সামনে দাঁড়ায়ে থাকব। তুমি বারান্দায় আসতে পারবা না?'
মেয়েটি এবার হেসে ফেলে। - 'তোমার সিনেমা করা লাগবে না। মাত্র তো দশ দিন। আর ফোনে তো কথা হবেই প্রতিদিন।'
'ফোনে কথা বলা আর দেখা করা এক হইলো?' বলে মুখ ভার করে বসে থাকে ছেলেটা। মেয়েটারও মন খারাপ হয়। কিন্তু কি আর করা? ছুটির সময় এটুকু তো মেনে নিতে হবে দুজনকেই।

মতিঝিলে গিয়ে টিকিট কেটে বাসে ওঠে মেয়েটি। জানালার পাশের সীটে বসে। বাসের বাইরে জানালার ধারে দাঁড়ায় ছেলেটি। তার চোখের দিকে তাকালে যে কারও মনে হবে,তার চেয়ে অসহায় এ মুহূর্তে আর কেউ নেই। ছেলেটিকে দেখে মেয়েটিরও মুখ আঁধার হয়ে যায়। তবু প্রাণপণে গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে - ' এভাবে মুখ কালো করে বিদায় দিবা নাকি? দশ দিন ধরে তো এ চেহারাটাই মনে থাকবে আমার।'
ছেলেটি উত্তর দেয় না। মেয়েটি বলে, 'আরে তোমার তো এখন খুশী হওয়ার কথা। কোন ছেলের পাশে বসতে হয় নাই। পাশের সীট খালি পাইছি। তোমার তো দুশ্চিন্তা আরও কমলো।'
মেয়েটির দুষ্টুমি করার চেষ্টায় কোন ফল হয় না। ছেলেটির চেহারায় একই রকম বিষণ্ণতা রয়ে যায়। দেখে মনে হয়, যে কোন মুহূর্তে কেঁদে ফেলবে। হঠাৎ করে ঘুরে দাঁড়ায় ছেলেটি।
মেয়েটিও মুখ ঘুরিয়ে বাসের ভেতর তাকায়। ড্রাইভার স্টার্ট দিচ্ছে গাড়ি। মেয়েটি মুখ নিচু করে কান্না গোপন করার চেষ্টা করে।

বাস চলতে শুরু করেছে এ সময় মেয়েটি টের পায়, কেউ একজন পাশে এসে বসেছে।
মাথাটা একটু তুলে বুঝতে পারে, ছেলেটি। ছেলেটি মেয়েটির দিকে তাকায় না। সামনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে,'চলো, আমিও সাভার ঘুরে আসি। স্মৃতিসৌধ দেখা হয় না অনেক দিন, দেখে আসি। একটু দেরী করে বাসায় গেলে তোমার সমস্যা নাই তো? আমি বিকেলের বাসে চলে আসবো।'
মেয়েটি হেসে ফেলে। ডান হাতটা বাড়িয়ে ছেলেটির হাত ধরে। ছেলেটিও শক্ত মুঠোর ভেতর ধরে মেয়েটির হাত। কিন্তু কেউ কারো দিকে তাকায় না। মেয়েটি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখায় যেন ব্যস্ত, ছেলেটির চোখ সামনের দিকে। এই মুহূর্তে কেউ কাউকে চোখের পানি দেখাতে রাজী না।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×