তোমার জন্মের আগেই ওরা ভাগ করে ফেলেছে
এই পৃথিবীকে।
খন্ড বিখন্ড হয়েছে পৃথিবীর দেহ।
পৃথিবীর শরীরে আঁকা হয়েছে হাজারো মানচিত্র।
হাজারো দেশ টানিয়াছে বিভাজন রেখা
মানুষে মানুষে।।
একটাই পরিচয় পরিচিত হয়েছে হাজারো নামে
একটাই স্রষ্টার হয়েছে হাজারো নাম
দুর্বল সবল অথবা হিন্দু মুসলিমের জাঁতাকলে পিষ্ট
আজকের মানবতা।।
নিশী কন্যারে বলি
তুমি ভ্রষ্টা নও, ভ্রষ্টা এ সমাজ।
আসছে আগামীর শিশুরা
তোমাদের জন্য কী রেখে যাচ্ছি?
নোংরা শব্দ আর আবর্জনায় ভরা এই পৃথিবী।।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




