
'পায়খানা' শব্দটি খারাপ, চলুন সবাই 'টয়লেট' শব্দটি ব্যবহার করি।
'যৌনসহবাস' শব্দটিকেও আমরা খারাপ ভাবি, 'সেক্স' না বললে ভাব হয় নাকি?
ভাবতে গেলে অবাক লাগে,এরকম আরও অনেক বাংলা শব্দকেই আমরা খারাপ বলে ব্যবহার করতে চাই না অথবা করি না।
ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের বেশীরভাগ মানুষই জানে না ৮ই ফাল্গুনের কথা।
ফাল্গুনের মান রক্ষার জন্যই শফিক রফিকেরা শহীদ হয়েছিলেন, ফেব্রুয়ারির জন্য নয়।
২১ শে ফেব্রুয়ারি আসলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়,"আমার ভাইয়ের অমুক..."। আর এই সবকিছুই করা হয় ফাল্গুনের মহত্তকে বর্জন করে।
অনেকে বলবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এ কারনে হইছে।।
২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু, আন্দোলন হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি অথবা ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দে।
ভাষা শহীদ দিবস পালন না করি, একটু হইলেও ৮ই ফাল্গুনরে মনে রাখি।। বিদেশীদেরকে জানানোর জন্য নিজের নাম ভুলে গেলে কেমন হল?
লুঙ্গি তো ভাল নয়, প্যান্ট পরে রিক্সা চালাতে হবে। এই আদেশ দিয়েছিলেন কতিপয় পরগাছা।আবার কোন বাঙালীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরই প্রথমে দেখা যায়।অন্তরে আবর্জনা রেখে বাইরে পরিষ্কার করে কি লাভ?
কথাগুলো বর্তমান সময়ের সাক্ষী আর ভাষা শহীদদের চোখের জলের বহিঃপ্রকাশ। ওদের চোখের জল তো কেউ দেখতে পায় না।
অনেক হয়েছে পায়তারা।এই লোক দেখানো ভালোবাসা বহুদিন ধরে চলে আসছে। আমরা কেউই এর বাইরে নই।
কথাগুলো বলার কারন, অনেকদিন ধরেই তো মুখবন্ধ করে আছি। আর এ কারনে ভাষার বারোটা বাজতেছে। আমরা দেখছি ইংরেজি আর হিন্দির সাথে মেশানো বাংলা ভাষা।
আমরা কী 'বাঙ্গালী' শব্দটি বিলুপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব?
অবশ্যই না।
অন্য সব ব্যাপারে মতের মিল অমিল যাই থাকুক না কেন, বাংলা ভাষার সুস্থতা বজায় রাখার ব্যাপারে সবাই একমত পোষণ করব বলে আশা করি।
চাই না তোমার ভালোবাসা, এইবার সম্মান দিতে শিখ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




