যান্ত্রিক কবি লিখেন,
এই পৃথিবীতে আজ যন্ত্রের আবির্ভাব।
অনুভূতি শূন্য এই হৃদয়ে কেবলি শূন্যতা,
হৃদয়ে হৃদয়ে প্রোগ্রামকৃত নর-নারীর রোবটিক
প্রেম।
ভালোবাসা শব্দটি আজ কেবলি
শিম্পাঞ্জিদের তরে।
তরুলতাহীন এই প্রান্তরে কখনও শালিক
ডাকে না।
চাঁদের জোছনা পৌঁছায় না এই হাতে।
কেউ নেই, কেউ নেই দাঁড়িয়ে,
হাতে নিয়ে শ্রাবণের প্রথম কদমফুল।
কেউ বলেনা ওই মুখের দিকে তাকিয়ে প্রেয়সী
কাটিয়ে দেব হাজার বছর।
এই হলে পরে কাঁদে কে?
পাথরের চোখ নিয়ে তাকিয়ে দেখি,
চোখে জল যান্ত্রিক কবির।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



