
তাহার ওই চোখের চাহনিতে বুঝি
ভস্ম হয় মহাবিশ্ব।
তাকায়ে আছি স্তব্ধকাল দৃষ্টিতে,
অদ্ভুতকর্ম।
বুঝি দেখি নাই কোনদিন আগে
বুঝি হয় নাই সাক্ষাৎ সহিত
বুঝি অপেক্ষা করিয়াছিলাম এই জীবন
বুঝি রক্তাক্ত হৃদয়ের অঘোষিত বিস্ময়
বুঝি জীবনের উদাত্ত আহ্বান
করতলে নূপুরের কাঁপানো নিক্বণ
বিস্ময় জাগে, বড় বিস্ময় জাগে।
বেঁচে থাকিবার আশায় তাহারে দেখিয়া।
জানি এ জীবন করিবেনা ক্ষমা
জানি আর্তনাদ করিবে নবাগত পৃথিবী
জানি মরিবে সবুজ বৃক্ষ
চিৎকার করিবে এ জগতের পাখিরা।
তবু হায় এ দরিদ্র কবি
নিরুপায়,
আমার কপালে।
হৃদয়ের সমুদ্রে ঝড় উঠেছে
একটি মহাপ্রলয়ের বিধ্বংসী সুনামি!
তবে কি মৃত্যু হল বেঁচে থাকার?
ক্ষমা করিও প্রেয়সী পারিলে,
বুঝি আর শক্তি নাই লিখিবার
জলে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



