
লিখাটি অনেকের খারাপ লাগার কারন হতে পারে।
কী দোষ করেছিল ডাস্টবিনে পড়ে থাকা নবজাতক? কী দোষ করেছিল ছয় তলা থেকে ফেলা দেওয়া ছোট শিশুটি?
একটা বাস্তব ঘটনা বলব,
আজ থেকে অনেক বছর আগে, তখন ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়ি। শুনলাম আমাদের বাড়ী থেকে একটু দূরে ডোবার ধারে একটি শিশু পাওয়া গেছে।অনেকে নাকি দেখছে শিশুটি হাত পা নাড়ছে। একটু পড়েই শিশুটি মারা যায়।ডোবার পাশেই শিশুটিকে মাটি চাপা দেওয়া হয়।কেউ কী বলতে পারবেন বাংলাদেশে প্রতিবছর কত হাজার ভ্রূন হত্যা হয়? জন্মের আগেই এদের হত্যা করা হয়।কেন হত্যা করা হয়?
এই অবুঝেরা মানুষরূপী কিছু জানোয়ারের নিষিদ্ধ প্রেমের ফসল।
তোরা প্রকাশ্যে চুম্মা চাটি করবি, কুকুরের মত....
আর কি বাকী থাকবে? এসব কোন সময়ই আমাদের বাঙালী সংষ্কৃতির অংশ ছিল না। বাঙালীর ভালবাসা বেঁচে আছে হাজার বছর ধরে বাঙালীর লাজুকলতায়, প্রকাশ্যে যৌনতায় নয়।
যারা এর এই প্রকাশ্যে যৌনতার পক্ষে কথা বলে তাদের উদ্দেশ্যে বলব,
আপনাদের মা বোন যদি থাকে তাহলে নামায় দিন প্রকাশ্যে....
তারপর কথা বলিয়েন।
মানুষ তো মানুষকেই ভালোবাসবে, ভালবাসার জন্যই তো মানুষ বেঁচে আছে। তবে মানুষের ভালবাসা মানুষের মতই হওয়া উচিত, ইতর প্রাণীদের মত নয়।
চৌদ্দই ফেব্রুয়ারিতে একশ টাকার একটা গোলাপ না কিনে, রাস্তায় পড়ে থাকা অভুক্ত শিশুটিকে খাবার কিনে দিন। একটু হলেও দোয়া পাবেন, অবশ্য যদি দরকার থাকে।
যাইহোক, সবার প্রতি অগ্রিম ভালবাসা থাকলো এই ভালবাসা দিবসে। বেঁচে থাকুক জীবন ভালবাসায়, যেভাবে মানুষ ভালবাসে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


