somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকুক সুন্দরবন

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রামপাল বিদ্যুৎকেন্দ্র-
বড়ই আফসোস লাগে আজ সেদিনের কথা ভেবে। সেদিন দেখেছিলাম রাজপথে র‍্যালী- যে করেই হোক, সুন্দরবনকে সপ্তাশ্চর্য বানাতে হবে। আজ সুন্দরবনকে গলাটিপে হত্যা করার পাঁয়তারা চলছে। আপনারা কই ভাই?
আন্দাজে কথা বলবেন না।
না, আমি আন্দাজে কথা বলছি না। একটি তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে রামপালে। প্রচুর পরিমাণে পানির দরকার হবে। ক্ষতিগ্রস্থ হবে পুরো এলাকার কৃষি ব্যবস্থা। নদী দিয়ে কয়লা আনার সময় কয়লা ছড়িয়ে পড়বে নদীতে! বিদ্যুৎকেন্দ্রের শব্দ এবং সমগ্র কর্মপ্রক্রিয়া একটা বিরাট নেতিবাচক প্রভাব ফেলবে সুন্দরবনের ইকোসিস্টেমে।

কোথায় হবে বিদ্যুৎকেন্দ্র?


ভাবা যায়! সুন্দরবন থেকে শুধুমাত্র প্রায় চৌদ্দ কিঃমিঃ দূরে স্থাপিত হবে কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্র।

যদি বলেন-তাতে কি এমন হবে? অনেকেই তো সুফল ভোগ করবে।

তাহলে বলি-
ভাই আমি ইমানুয়েল কান্টকে ভুলে যাইনি।
ভুলে যাইনি কান্টের কথা – গ্রেটেস্ট গুড ফর দ্যা গ্রেটেস্ট নাম্বার অব পিপল।

আমাজন বন যদি পৃথিবীর ফুসফুস হয়ে থাকে, তবে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। ফুসফুস হাত দিতে সাহস পান কোথা থেকে?

আমাদের কতিপয় মন্ত্রী এর আগেও আবোল-তাবোল মন্তব্য করে সমালোচিত হয়েছেন, এখনও হচ্ছেন।
অর্থমন্ত্রী বলেন-
একটু ক্ষতি হবে। কিন্তু, কোনভাবেই বিদ্যুৎ কেন্দ্র রামপাল থেকে সরবে না।

চেতনা আসে কার নাম শুনলে? না বলব না। পরে আবার রাজাকার বানায় দেয়! অধ্যাপক আনু মুহম্মদ, প্রকৌশলী কল্লোল মোস্তফা আর কয়েকজন পরিবেশবাদী ছাড়া আর কাউকেই তো কথা বলতে দেখি না! চেতনা দিয়া মুড়ি খাও।
সুন্দরবন বাঁচাতে ১০ মার্চ থেকে রামপালের দিকে পথযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।

একটু আগে চলে যাই।
ভারতের রিলায়েন্স কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়। যার মধ্যে ছিল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। অথচ এর আগে অন্ধ্রপ্রদেশে রিলায়েন্সেরই একটি তেল বিদ্যুৎ কেন্দ্র অতিরিক্ত খরচের জন্য অব্যবহৃত হয়ে পড়ে আছে!

এইসব ভর্তুকিই যাবে জনগণের পকেট থেকে।

চলুন আমরা না দেখার ভান করি- যেভাবে পাশের ফ্লাটে ওহ-আহ শব্দ শুনেও আমি না শুনার ভান করেছিলাম। বিষয় দুটি সম্পূর্ণ ভিন্ন, বুঝতে পারছেন?

সকালে বিকেলে শুধু উন্নয়ন দেখি,দেখি উন্নয়নের জোয়ার। জোয়ারে ভাসছি আমরা সবাই।





আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্র খুবই প্রয়োজন। কিন্তু, এর জন্য আমাদের সুন্দরবনের বিকল্প খুঁজতে হবে। আমরা কখনোই সবুজ বিক্রি করে সভ্যতা চাই না। বেঁচে থাকুক সুন্দরবন, হাজার বছর ধরে। বিপন্ন হতে দেব না হাজারো বৃক্ষ আর প্রাণে ভরা আমাদের সুন্দরবন।


আপনিও সাথে থাকুন সুন্দরবন রক্ষার এই আন্দোলনে। নিচের লিংকে গিয়ে সাইন করুন। জানিয়ে দিন আপনিও সুন্দরবন ধ্বংসের বিপক্ষে। এগিয়ে নিয়ে যান, এই মহান আন্দোলকে।

লিংক- Stop coal-based Rampal power plant and save Sundarban.


আপডেট পেতে এই ফেসবুক পেইজের সাথে থাকুন - সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র চাই না
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×