
স্টেনগান নয়, হাতে কলম ধরার প্রতিবাদে হত্যা করা হল!
অশ্লীলতার দায়ে গ্রেপ্তার করা হলো কবিকে;
অথচ তিনি শরীরের কথা বলেছিলেন, জীবনের কথা বলেছিলেন,
মানুষের কথা বলেছিলেন।
চারিদিক মরদেহের শবযাত্রা আজ;
ওরা দ্বিমত হয়েছে;
ওরা প্রকাশ করেছে বেশ্যা রাষ্ট্রের যৌন পরিচ্ছেদ।
শিরোনাম হলঃ
ক্ষুধাতুর উন্নাসী যোনিমুখ ফেঁপে উঠেছে দিনান্তে-
রাষ্ট্র গণতান্ত্রিকতার যৌনবাসনা পূরণ করবে;
যেহেতু গণতন্ত্র মানে শুধুই ভোটাধিকার;
প্রত্যেকটি ফিরে যাওয়া শব্দকে গুলি করা হোক;
ভস্ম করা হোক কথামালাকে।
আনুগত্য প্রকাশ কর অথবা পান কর গরল পেয়ালা।
যৌনতা পূরণ করবে রাষ্ট্র, মত প্রকাশ নয়।
মৃত্যুতে আজ আনন্দ উল্লাস করবে প্রত্যেকটি সদ্যজাত শুয়োর,
যদিও নক্ষত্রেরা মিলিত হয়েছে শোকযাত্রায়।
ছবি-The tracker মুভি থেকে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



