somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কেন সমাজতন্ত্র চাই?

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা কেন সমাজতন্ত্র চাই, তা বলে শেষ করা যাবে না। এটা ঠিক অনেকটা এরকম যে আমরা কেন বেঁচে থাকি।
গণতন্ত্র তার সংজ্ঞা এবং কাজে পরস্পর বিরোধী। পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষকে বোকা বানানো হয় এই বুঝিয়ে, দেশ পরিচালনার ক্ষেত্রে তোমারও অংশগ্রহণ রয়েছে, তুমিও ভোট দাও এবং জনপ্রতিনিধি নির্বাচন কর। কিন্তু, সত্যি কথা বলতে পুঁজিবাদী সমাজব্যবস্থায় দেশ পরিচালনার মূলে থাকেন সেই দেশটির ব্যবসায়ী সমাজ। বাংলাদেশ যেহেতু একটি সুষম গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে না, তাই আমাদেরকে গনতন্ত্রের মূল ধারক ও বাহক দেশ যুক্তরাষ্ট্রের দিকে তাকাতে হবে। যারা মানুষকে উন্নততর জীবন এবং জনগণের ব্যক্তি স্বাধীনতার স্বপ্ন দেখায়। অথচ আমরা এ্যাওয়ার্ড স্নোডেনের হুইসেল ব্লোয়িং এবং যুদ্ধ সৃষ্টির ক্ষেত্রে দায়ী পুঁজিবাদী রকফেলার ফ্যামিলির দিকে তাকালেই বুঝে যাই, সাধারণ মানুষ কতটা অসহায়। অনন্ত বিশ্ব মন্দা চলাকালীন সময়ে কোন মানুষ পরিবার নিয়ে কেন আত্নহত্যা করেছে, তার উত্তর আমরা খুঁজে পাইনা। গণতন্ত্রে জনগণের ভোট, অথচ যুক্তরাষ্ট্রে জনগণের পপুলার ভোট নির্বাচনে কোন মানে রাখে না। সংবিধান অনুযায়ী আমাদের মৌলক চাহিদা পাঁচটি, যেখানে রাষ্ট্র আমাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। জেনে অবাক হবেন যে, ধনী এই পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আগামী ২০১৮ সালের মধ্যে ছাড়িয়ে যাবে একটি সমাজতান্ত্রিক দেশ চীন।
আজ যে মানুষ ফিদেল কাস্ট্রো মারা গেলেন তাকে নিয়ে একজন লিখেছেন, ডিক্টেটর ফিদেল কাস্ত্রো মারা গেছেন। তবে জেনে অবাক হবেন, যাকে ডিক্টেটর বলছেন-
তার দেশে কোন মানুষ না খেয়ে, বিনা চিকিৎসায় মারা যায় না। কোন মেধাবী ছাত্রকে পরিবারের খাবার জোটাতে গিয়ে পড়ালেখা ছাড়তে হয় না। আবাসস্থলের অভাবে রাস্তার পাশে শুয়ে গাড়িচাপায় মরার ভয় থাকে না।
কিন্তু, আপনার আমার গণতান্ত্রিক বাংলাদেশ তথা জনগণের বাংলাদেশে এসব কিছুই হয়। শুধু ফাঁকা বুলিটা আছে, তুমিই তো দেশটা চালাচ্ছো। আর পঞ্চাশ বছর ধরে আশা নিয়ে বসে আছি, একদিন সংবিধানের মৌলিক অধিকারগুলো পূরণ করবে গণতন্ত্র।
আজ চলে গেলেন ফিদেল কাস্ত্রো , আমি শুধু বলব-
Rest in peace comrade, Rest in peace.
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×