somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মান্তরবাদ

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জন্মান্তরবাদের মূল কথা হলো, যতদিন পর্যন্ত মোক্ষ বা ঈশ্বর লাভ না হয়, ততদিন পর্যন্ত জীবাত্নাকে বার বার নতুন দেহ ধারণ করে মোক্ষ লাভের যোগ্যতা অর্জন করতে হয়।
প্রত্যুষে জীবনের শুরু হয়, সবুজ ঘাসে শিশিরের মৃত্যুতে একটি কর্মচঞ্চল দিন। আবার নতুন দিনের প্রতীক্ষায় জীবনকে গিলে খায় গোধূলি।
এভাবেই কী ভাবা যায় জন্মান্তরবাদ? হয়তোবা ভাবা যায়।
ভারতীয় দার্শনিকেরা মনে করেন, মানুষের অমর আত্মা একটি মরণশীল দেহের মধ্যে কর্মের প্রভাবে আবদ্ধ থাকে। এটি একটি অনন্ত অস্তিত্বের চক্র।
পুরোহিত বলে চলেছেন,
জন্মান্তরবাদ অথবা বার বার জন্মের মূল উদ্দেশ্য কিন্তু মৃত্যুর পর আবারো ফিরে আসা নয়, জন্ম মৃত্যুর ঘোরটোপে চক্রাকারে আবর্তিত হওয়া নয়। বরং জন্মের পর কর্মের মাধ্যমে মৃত্যু পরবর্তী সময়ে স্বর্গীয় অবস্থানে পৌঁছানো। যেখানে আত্না নির্বাণ লাভ করবে।
বুদ্ধের কথাও কিন্তু একই বিষয়ের প্রতি ইঙ্গিত দেয়-
বুদ্ধ বলেন,“অনাদি এই সংসার। অবিদ্যা তৃষ্ণা চক্রে আবদ্ধ হয়ে ক্রমাগত পরিভ্রমণশীল সত্ত্বদের আরম্ভ দেখা যায় না।”
অবিদ্যা এবং তৃষ্ণার কর্দমাক্ত দৃষ্টির কারণে জীবন প্রবাহ নিরন্তর চলমান। অবিদ্যা এবং তৃষ্ণা সমূলে বিনাশ করে কেউ অভিলাষী হলে তার নিজ জীবন প্রবাহ নিরুদ্ধ হয়, এভাবে বুদ্ধ এবং অর্হৎগণের পূনর্জন্ম নিরোধ হয়।
এই জন্মান্তর নিরোধ হয়ে এক অনন্য স্বর্গীয় অবস্থানে পৌঁছানোকেই বুদ্ধ নির্বাণ বলেছেন।
বৈদিক ধর্ম হলো বর্তমান সময়ের হিন্দু ধর্মের আদি রূপ।
বৈদিক নীতিশাস্ত্রের ভিত্তি হল সত্য ও ঋত ধারণাদুটি। সত্য ধারণায় পরম উপাস্যের সঙ্গে একাত্মতার তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। ঋত ধারণায় ব্যাখ্যা করা হয়েছে সত্যের সেই প্রকাশটি, যার মাধ্যমে সত্য এই ব্রহ্মাণ্ড ও তার অন্তর্ভুক্ত সব কিছুকে পরিচালনা করেন।
পানিক্কর বলেছেন:
“ঋত হল সবকিছুর চরম ভিত্তি; এটিই "সর্বোচ্চ", যদিও এটি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না। প্রত্যেকের সহজাত শক্তির অভিপ্রকাশের মধ্যেই এটি নিহিত রয়েছে।''
এখানে আমাদের সহজাত ইন্দ্রিয়গুলোর কথা বলা হয়েছে। ভেতরকার মানবেন্দ্রিয় দ্বারা হয়তো তার সন্ধান পাওয়া যাবে।
আমাদের মহাবিশ্বেরও সদা প্রসারমাণতা অথবা একটি নির্দিষ্ট সময় পর মহাসংকোচন ঘটার সম্ভাবনা রয়েছে। এ দু'টির কোনটি ঘটবে তা মহাবিশ্বের ঘনত্বের উপর নির্ভর করে।
যদি মহাসংকোচন ঘটে, তবে এটা লক্ষ কোটি বার ঘটার সম্ভাবনা রয়েছে। যা মূলত বার বার একই ঘোরে আবর্তিত হওয়া বোঝায়, কেননা মহাসংকোচনের পর অবিশ্যম্ভাবী মহাবিস্ফোরণ ঘটবে।
আর যদি তা না হয় তবে মহাবিশ্বের অন্তিম পরিণতি হিসেবে তা একটা অনন্য অবস্থানে পৌঁছাবে বা মিলিয়ে যাবে।
অনন্ত আকাশের দিকে তাকিয়ে আমরা ভাববো, কোটি কোটি নক্ষত্র চলে যাচ্ছে দূরে, মহাসমারোহের যাত্রায় অনন্ত অপেক্ষার স্রোত লীন হয়ে যাবার অপেক্ষায়। তবু এই লীন হয়ে যাবার ভেতরেও আনন্দ আছে, আছে অনন্ত সুখ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×