somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা ও জীবন

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জন্মমৃত্যুর আনন্দে আমার মুখ ভাসে;
আমার সব বোধ লীন হয়,সব শান্তি।

❏ দর্শনের ঘোর প্রভাব ব্যতীত মহৎ সাহিত্য সৃষ্টি হয় না; অবশ্য মৌলিকতার দিক থেকে সাহিত্য দর্শনেরই অংশ। প্রথম দিকে প্লেটে বিশ্বাস করতেন কবিরা জ্ঞানী হয় না। তিনি ভাবতেন কবিরা শুধুমাত্র নিছক কিছু শব্দের দিয়ে ছন্দের গাঁথুনি তৈরী করে; যদিও পরবর্তীতে প্লেটো নিজেও কবিতা রচনা করেছেন। কবিতা সাহিত্যের মৌলিক এবং আদি শাখা। কবিতার প্রতিটি পদে জীবনের বোধ, ভাবের অবকাশ থাকে। কবিতার বিভিন্ন শাখা যেমন আছে, তেমনি কবিতার বিভিন্ন দর্শনগত দিক রয়েছে।
❏ কবি তার ভেতরে বোধকে লালন করেন। কবির দুঃখবোধ, কবির বেদনা, কবির নিগূঢ় দর্শন, কবির চোখে পৃথিবীর বিস্ময় কবি প্রকাশ করেন কবিতায়।
❏ কবিতা শুধুমাত্র শব্দ, কবিতা দিয়ে কী হয়? প্রথমেই কবিতা যে শুধুমাত্র শব্দ নয়, সে বিষয় আলোকপাত করেছি। কবিতা দর্শন, কবিতা কবির দুঃখবোধ। মানুষ কবির কবিতা পাঠ করে, আনন্দ এবং বোধে ভাসে। কবি যে জীবনের বোধ লেখেন, তা পড়ে মানুষ জীবন দর্শন উপলব্ধি করে; যেখানে কবিতা এবং জীবন একই বিষয় হিসেবে ধরা দেয়।
❏ সাধারণ ক্ষেত্রে ছন্দময় শব্দের বাক্যগুলো মিলে ছড়া তৈরী করে। কিন্তু, ছড়া কবিতা এক বিষয় নয়। কবিতায় বোধ থাকতে হয়, একটির পর অন্য একটি শব্দে মাদকতা থাকতে হয়। তাই কবিতায় মহৎ সাহিত্য হতে পারে। কবিতা মানুষকে তার জীবনবোধের বিভিন্ন বিষয় শেখাতে পারে।
❏ দর্শনের ইতিহাস সেই বস্তুবাদী দার্শনিক হেটারোক্লিটাস,ডেমোক্রিটাস থেকে শুরু করে প্রায় সাড়ে তিন হাজার বছরের। আর যদি সাহিত্যের কথা বলতে হয়, তাহলে নাম আসে খ্রিষ্টপূর্বের প্রায় আড়াইশ কবি- যাদেরকে হোমার নামে ডাকা হয়। অনেকে অবশ্য হোমার বলতে শুধুমাত্র একজন অন্ধ কবির কথা বলে থাকেন। এর দ্বারা বোঝা যায়, দর্শন একধরণের সৌন্দর্যবোধ হিসেবে কবিতা তথা সাহিত্যের মাধ্যমে প্রথম প্রকাশ পায়।
❏ কবির দর্শন শব্দের এক জাদুময়তায় কবি তার কবিতায় দর্শনকে তুলে ধরেন। বস্তুগত জগতের সাথে শিল্প জগতের যে দ্বন্দ্ব, কবি তার কবিতায় তা তুলে ধরেন। কবির কবিতায় সবসময় তার নিজের যে থাকবে তার বাধ্যবাধকতা নেই, কবিতায় কবি ভিন্ন কোন দর্শনও তুলে ধরতে পারেন।
❏ কবির জীবন এবং কবির কবিতা মিলিয়ে ফেললে বড় ভুল হবে। কবির কবিতা কবির শিল্পী জীবনের অভিক্ষেপ, ব্যক্তিগত জীবন নয়। বহু শিল্পী রয়েছেন, যারা তাদের ব্যক্তিগত অথবা বস্তজগতকে মেনে নিতে পারেন না। আর এ কারনেই ফেড্রিক নিৎসে বলেছিলেন, "No artist can tolerates reality." শিল্পী তার শিল্প জগতে বাস করতে চান। শিল্পী এই শিল্প জগত তার নিকট চরম সৌন্দর্যের, শাশ্বত। কিন্তু, নিয়তির নিয়ম শিল্পী কখনোই সম্পূর্ণরূপে তার শিল্প জগতকে কাছে পান না। তিনি যতোই তার শিল্প জগতের নিকটে যেতে থাকেন, বস্তুজগত ততোই বেশী বিদ্রোহ ঘোষণা করতে থাকেন। কিন্তু, কবির জীবন যাই হোক না কেন, একজন সাধারণ মানুষকে সাধারণ হতে হয়। অতোটা বস্তুগত নয়, অতোটা শিল্পগত নয়।
একজন মানুষকে তো একজন সাধারণ মানুষ হতে হবে, লালন ফকীরের 'সহজ মানুষ'।

তবু প্রশ্ন রয়ে যায় জন লেলনের কথায়- “When I was 5 years old, my mother always told me that happiness was the key to life. When I went to school, they asked me what I wanted to be when I grew up. I wrote down ‘happy’. They told me I didn’t understand the assignment, and I told them they didn’t understand life.”
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×