somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুঁজিবাদ, সামাজিক বন্ধনের ক্ষয় ও পারিবারিক বিচ্ছেদ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভীনদেশী সংস্কৃতির আগ্রাসন মূল কথা নয়। এটা অবশ্যই ঠিক যে মাল্টিপল কালাচারের পৃথিবী থেকে আমরা সিঙ্গেল কালচারের পৃথিবীর দিকে ধাবিত হচ্ছি। ঢাকা শহরে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান শুনে আমি অবাক হচ্ছি না, বরং এটা হবারই কথা ছিল।

একসময় গ্রাম একান্নবর্তী পরিবারবহুল ছিল। মানুষ তার গ্রামীণ কৃষি, লোকজ শিল্প নিয়ে সন্তুষ্ট থাকতে পারল না। পুঁজির লোভে মানুষ শহরে জমায়েত হতে শুরু করল। হ্যাঁ এটাই শিল্প বিপ্লব। ইউরোপে আগে ঘটলেও আমাদের এখানে শিল্প বিপ্লব ঘটেছে অনেক পড়ে। আর এটা কতটুকু মানুষের প্রয়োজনে ঘটেছে কিংবা পুঁজির প্রয়োজনে ঘটেছে, তা নির্ধারণ আলোচনা সাপেক্ষ। ইউরোপীয় সংস্কৃতিতে যে বহুগামিতা, তা এমনটি ছিল না। এতোটা নিষ্ঠুর ছিল না সংস্কৃতি।
পুঁজির লোভেই মানুষের যাত্রা, যা ব্যক্তি নিজেকে সকল সামাজিক বন্ধন থেকে ছিন্ন করে ফেলে। তার কাছে সোশ্যাল স্টাটাস নামে যেটা বর্তমান তার নাম পুঁজির স্টাটাস(এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হতে পারে)।
বর্তমান যুগে ব্যক্তি সম্পূর্ণ একা হয়ে পড়েছে। সে শুধুমাত্র নিজের জন্যই আনন্দ পায়। তার জীবনের মূল লক্ষ হয়ে দাঁড়ায় স্রেফ নিজের জন্য বেঁচে থাকা। ব্যক্তি নিজের স্বার্থের উপর কোন ধরনের আঘাতই সে সহ্য করতে পারেনা। আধুনিক পুঁজিবাদ তো মানিয়ে নেওয়া শেখায় না। তাই ব্যক্তি কোন কিছুই ছাড় দিতে প্রস্তুত নয়।
আর একারণেই বর্তমানে মানুষের মধ্যে যোগাযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ইচ্ছে হলেই ফোনে, ইন্টারনেটে যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু মানুষের ভেতরে সংযোগ নেই। দু'জন মানুষ পাশাপাশি বসে থাকে, ঘণ্টার পর ঘন্টা আলোচনা করে যায়। তবু কেউ কাউকে বুঝতে পারে না। তারা চিরকাল অচেনাই থেকে যায়।

পাশ্চাত্যে এই পুঁজির প্রভাব পড়েছে, শুধু ব্যক্তিকেন্দ্রিক পৃথিবীতে মানুষ একা হয়ে পড়েছে। গড়ে ১২ জন মেয়েবন্ধু অথবা ছেলেবন্ধু নিয়েও ওরা আত্নিক প্রশান্তিতে নেই। ছোট বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদে ছেলেমেয়েদের ভেতরেও তাদের বাবা-মায়েরা এই ব্যক্তিকেন্দ্রিক নিষঙ্গ পৃথিবীর বীজ বপন করে যাচ্ছেন।

পরিসংখ্যান মতে ঢাকা শহরে প্রতি এক ঘন্টায় একটি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। এই সংখ্যাটা কিন্তু এখানেই থেমে যাচ্ছে না। সংখ্যাটা বাড়ছে, অতিদ্রুত বাড়ছে।

তাই মানুষের মানবিক পৃথিবী গড়তে পুঁজিবাদে বিপরীতে যাবার বিকল্প নেই। গ্রামকে তার অধিকার ফিরিয়ে দিন। শুধুমাত্র নির্দিষ্ট কোন গোষ্ঠী নয়, সুষম উন্নয়ন করুন। শুধুমাত্র শহরকেন্দ্রিক নয়, কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে নির্দিষ্টতা রেখে সম্পদের সুষম বন্টন করুন। গ্রামকে বাঁচান, মানুষকে বাঁচান।
এরকম যান্ত্রিক মানুষ আমরা চাই না, যে শুধু নিজের জন্য বাঁচবে। মানুষের আবেগ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হবার জন্য আকর্ষণবোধ থাকতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×