somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ড অব অনেস্ট ম্যান

১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিভিলিয়ান ও সেনার মৃত্যুর মিছিলে যথাক্রমে প্যালেস্টাইন ও ইউক্রেন এগিয়ে থাকলেও গেল তিন বছরে আফ্রিকায় সাতটি ক্যু হয়েছে। থমাস সাংকারার দেশ বুরকিনা ফাসোয় ক্যু হয়েছে দুইবার।

মালি থেকে জাতিসংঘের পিস কিংপিং মিশনকে এক্সপেল করা হয়েছে। বুরুন্ডি, ইরিত্রিয়া, চাদ এবং সুদান জাতিসংঘের পিস কিংপিং মিলিটারিকে বের হয়ে যেতে আর্জি জানিয়েছে।
দশকের পর দশক ধরে চলা জাতিসংঘের মিশনগুলো ফেইল করেছে আফ্রিকায়। সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হতাহতের এই ঘটনায় অতিষ্ট হয়ে উঠেছে। আর এই অস্থিরতায় ইন্ধন দিয়েছে রাশিয়া ও চীন। কেননা পুরো পৃথিবীটাই সাম্রাজ্যবাদীদের রণক্ষেত্র।
নতুন সরকারগুলো জনগণের সমর্থন পাচ্ছে ও নব্য কলোনিয়াল দেন-দরবারে বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছে। নাইজারের প্রতি কেজি ইউরেনিয়াম মাত্র ০.৮ ইউরো মূল্যে কিনে নিতো ফ্রান্স, আজ সেই ইউরেনিয়াম ২০০ ইউরো মূল্যে বিক্রি হচ্ছে। যদিও এ বিষয়ে রয়টার্স খবর প্রকাশ করেছে, এতে না-কি সরকারগুলোর কোন হাত নেই!

বুরকিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে (Ibrahim Traoré) ফ্রেঞ্চকে বুকরকিনা ফাসোর অফিশিয়াল লেঙ্গুয়েজের তালিকা থেকে বাদ দিয়েছেন। এই সেই বুরকিনা ফাসো, যার বাংলা করলে দাঁড়ায় সৎ মানুষের দেশ। যেখানে থমাস সাংকারা জন্মেছিলেন, কলোনিয়াল ফ্রান্সের মদদে যাকে ক্ষমতাচ্যুত করে হত্যা করা হয়। কলোনিয়াল হিস্ট্রির কারণে মরক্কোসহ আফ্রিকার বহু দেশে বাচ্চাদেরকে বাধ্যতামূলকভাবে ফ্রেঞ্চ শেখানো হয়, যদিও পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তাদের অনেককেই আবার ইংরেজি শিখে নিতে হয়।

বর্তমান সময়ের অনেকেই মনে করেন আফ্রিকা জ্ঞানবিজ্ঞান কিংবা সভ্যতার বিকাশে তেমন ভূমিকা রাখেনি, কেননা তারা মূলত ইউরোপের তৈরি আফ্রিকার বিকৃত ইতিহাস পড়েছেন। ইজিপ্টকে বাদ দিলেও মধ্যযুগে মানসা মুসার অধীনে থাকা মালি সাম্রাজ্যকে তারা ভুলে গেছেন, ভুলে গেছেন খেলাফতের অধীনে থাকা মরক্কো, আলজেরিয়া সহ বিস্তৃর্ণ সমৃদ্ধ অঞ্চলের কথা। ইবনে খালদুন কিংবা ইবনে বতুতার মতো মহারথীকেও তারা স্মরণে রাখতে চান না। যারা জন্মেছেন এই আফ্রিকারই একান্ত মরু অঞ্চলে।

আফ্রিকা জাগছে, আফ্রিকা জাগছে সকল শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। আসছে সময় আমরা নতুন এক আফ্রিকা দেখবার অপেক্ষা করছি। যদিও তার সাথে অপেক্ষা করছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কূটকৌশল।

ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে উল্লেখ করেছেন, অপেক্ষাকৃত বর্বর ও যাযাবর জাতিগুলোর থেকে সভ্যতার ক্রমবিকাশের কথা৷ সেক্ষেত্রে আফ্রিকা কিংবা আফগানিস্তান নতুন সভ্যতার রচনা করবে বলে মনে করি। বলা বাহুল্য নয়, ছোট ছোট গোত্রে বসবাসকারী মঙ্গল কিংবা আরবরা খুবই অল্পসময়ের মধ্যে পরাশক্তিতে পরিণত হয়েছিল। কঠিন সময় বরাবরই শক্তিশালী মানুষ তৈরি করে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×