তৃতীয় বিশ্ব
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই পৃথিবীতে তৃতীয়বিশ্ব বলে আর একটা পৃথিবী আছে, সেই পৃথিবীর এক খণ্ডিত বাংলার এক মানবযানে আজকাল ভ্রমন করছি। এখানে এই মানবযানকে লোকাল ট্রেন বলে, বাজারের বাগেভরা আলু পটল পেঁয়াজ আর চুনো মাছের মত এই ট্রেনে অপমানিত জীবনের বোঝাভারে মানুষেরা যাতায়াত করে। ব্যাগের মধে্য মরা মাছের আঁশটে গায়ে লাগলে টাটকা পটলের আর কি আর করার থাকে? আমিও সহযাত্রীদের ঘামগন্ধ পুণ্য মানবপ্রেমের দান বলে গ্রহন করি দুচোখ নাক বুজেঁ। ঘেমো মুখ, কোটরে ঢোকা চোখ এবং করোটি শুকিয়ে যাওয়া রোগা রোগা নিত্যযাত্রী সকল, যেন নিয়তি তাড়িত হয়ে শুধু ক্ষুধা মেটানোর তাড়নায় ছেঁড়াকাঁথার মতো মলিন মায়াময় এক জীবন বয়ে বেড়ায় ট্রেনে ও কারখানায় । এখানে মরনোন্মুখ নিত্যযাত্রীরা বড়োজোর একটা ফাঁকা ট্রেন এর স্বপ্ন দেখে; একটা ফাঁকা ট্রেন, জানালা পাশে খটখটে কাঠের একটা বেঞ্চে হাওয়া খেতে খেতে দেহটা জুড়িয়ে বাড়ি ফেরা যাবে।
আমি এই তৃতীয়বিশ্বের অতি দরিদ্র অপমানিত বিষণ্ণ অনিত্য যাত্রী এক , এই পৃথিবীতে এসে আজ ভুলে গেছি আমার প্রিয় বঞ্চনা, প্রিয় কবিতার খাতা। এখানে ভালবাসা পাওয়া না পাওয়ার দুঃখগল্পগাথাঁ একদম মানায় না, এখানে ডিমঝোল মাখা এক থালা ভাতের চেয়ে প্রিয় ভালোবাসা আর কিছুতেই নেই।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন